শাহজালালে ৫ লাখ ৯৪ হাজার রিয়ালসহ দম্পতি আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৬:১৬আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৬:১৭

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক দম্পতিকে ৫ লাখ ৯৪ হাজার ৫০০ রিয়ালসহ আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ দল। রবিবার মাসুদুর রহমান ও মাহমুদা উর্মি দম্পতির কাছ থেকে এসব বৈদশিক মুদ্রা জব্দ করা হয়, বলে জানান ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাইদুল ইসলাম।

শাহজালাল বিমানবন্দর (ফাইল ছবি) সহকারী কমিশনার সাইদুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে প্রিভেন্টিভ দল দুপুরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুর যাওয়ার প্রাক্কালে বোর্ডিংসহ ব্রিজ-১ (এক্স) থেকে ৫ লাখ ৯৪ হাজার ৫০০ রিয়ালসহ এক দম্পতিকে আটক করা হয়েছে।’

আটকদের বাড়ি ঢাকার কদমতলীতে জানিয়ে এই কমিশনার বলেন, ‘আটকরা জানিয়েছেন বেড়ানোর উদ্দেশে তারা সিঙ্গাপুর যাচ্ছিলেন। বৈধ অনুমোদন ব্যতীত পাচারের উদ্দেশে বৈদেশিক মুদ্রা বহন করার ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।’

/সিএ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম