মালিতে বিদ্রোহীদের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১৩আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ২০:৪৪





জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী (ফাইল ছবি: সংগৃহীত) মালিতে বিদ্রোহীদের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার জন। নিহতরা হলেন সার্জেন্ট আলতাফ, ইএমই (দিনাজপুর), ল্যান্স করপোরাল জাকিরুল, আর্টিলারি (নেত্রোকোনা), সৈনিক মনোয়ার, ইস্টবেঙ্গল (বরিশাল)। রবিবার এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিন সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, আফ্রিকার মালিতে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় শনিবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশি শান্তিরক্ষীদের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ হয়। তখন আমাদের শান্তিরক্ষীরা সফলভাবে তাদের প্রতিহত করতে সক্ষম হয়। এরই ধারাবাহিকতায় রবিবার (২৪ সেপ্টেম্বর) দায়িত্ব পালন শেষে ক্যাম্পে ফেরার পথে তারা আবারও সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় সাহসিকতা ও সফলতার সঙ্গে তারা সন্ত্রাসীদের প্রতিহত করতে সক্ষম হয়। তবে, সংঘর্ষের একপর্যায়ে সন্ত্রাসীদের পুঁতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে তিন জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন। আহত হন আরও চার জন। তারা হলেন মেজর জাদিদ, পদাতিক (ঢাকা); করপোরাল মহিম, পদাতিক (নোয়াখালী); সৈনিক সবুজ, পদাতিক (নওগাঁ) ও সৈনিক সরোয়ার, পদাতিক (যশোর)।
আহতদের গাঁও শহরে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে। মালিতে নিয়োজিত বাংলাদেশি অন্য শান্তিরক্ষীরা নিরাপদে রয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহতদের প্রতি শোক ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বলে  প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 


 

/জেইউ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম