পাইকারি পর্যায়ে চালের দাম কিছুটা কমেছে: বাণিজ্য সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২৩আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১৪

বাণিজ্য সচিব শুভাশিষ বোস

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশিষ বোস বলেছেন, ‘পাইকারি পর্যায়ে চালের দাম কিছুটা কমেছে। তবে এটা সত্য খুচরা বাজারে এখনও তেমন একটা কমেনি। এ বিষয়ে আমরা খাদ্য মন্ত্রণালয়ে মিটিং করেছি। চালের দাম কমানোর জন্য বেশ কয়েকটি পদক্ষেপও নিচ্ছি। ’

বাংলা ট্রিবিউন আয়োজিত  ‘চাল কেন এত চড়া?’ শীর্ষক বৈঠকিতে বাণিজ্য সচিব এসব কথা বলেন।

তিনি বলেন, ‘খাদ্য মন্ত্রণালয়ের কিছু চাল মজুদ রাখার কথা। কিন্তু খুব বেশি চাল মজুদ ছিল না। এর কারণ হলো, দেশে বেশ কয়েকবছর ধরে অনেক খাদ্য উৎপাদন হচ্ছে। কোনও প্রাকৃতিক দুর্যোগও নেই্। ফলে আমরা চাল মজুদ রাখার বিষয়ে চিন্তিত ছিলাম না। আমাদের সরকারি হিসাবে চাল উৎপাদনের যে টার্গেট থাকে, তার চেয়েও বেশি চাল উৎপাদন হয়।’ চালের দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, ‘এই দাম বাড়িয়ে দেওয়ার জন্য দায়ী মজুদ। চাল মজুদ করার কারণেই চালের দাম বৃদ্ধি পেয়েছে। কোনও শস্য মজুদ বিষয়েও একটি নীতি আছে। কিন্তু এটা কেউ মানেনি।’

শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে বৃহস্পতিবার বিকাল ৪টায় বৈঠকি সরাসরি সম্প্রচার শুরু করেছে এটিএন নিউজ। পাশাপাশি এ আয়োজন বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে। বৈঠকি সঞ্চালনা করছেন মাহামুদুল হক।

বৈঠকিতে আলোচনায় অংশ নিয়েছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশিষ বোস, বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাস্কিং মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লায়েক আলী,বাংলাদেশ রাইস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট কাওসার আলম খান, বাংলাদেশ রাইস মিল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুর রশীদ, বাংলা ট্রিবিউনের প্ল্যানিং এডিটর নজরুল কবীর ও সাংবাদিক শফিকুল ইসলাম।

আরও পড়ুন: 
হাওরে ফসলহানি হওয়ায় চালের দাম বেড়েছে: আব্দুর রশীদ

বাংলা ট্রিবিউন ফেসবুক পেজে ভিডিও সম্প্রচারের লিংক:

https://www.facebook.com/BanglaTribuneOnline/videos/874937376008330/

/এআরআর/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম