পুরান ঢাকায় একটি বেল্ট তৈরির কারখানায় আগুনের ঘটনায় দগ্ধ তিন শ্রমিকের মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- একরাম হোসেন (১৪) ও সঞ্জয় দাস (১৫)। এছাড়া রঞ্জিত দাস (১৬) নামে অপর শ্রমিক ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন আছেন।
বংশাল থানার উপ পুলিশ পরিদর্শক মো. মনির উদ্দিন দুই শ্রমিকের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘চিকিৎসাধীন একরাম রবিবার দুপুরে ও সঞ্জয় সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’
উল্লেখ্য, বংশাল থানার মালিটোলার ৭৪ নম্বর হোল্ডিংয়ের ভবনের সপ্তম তলায় মোরশেদ আহমেদের একটি বেল্ট কারখানা রয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে কাজ করার সময় একজন বৈদ্যুতিক সুইচ অন করার সঙ্গে সঙ্গে শর্টসার্কিট হয়ে আগুন ধরে যায়। পাশেই সলিউশনসহ ধাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পরে। আগুনে তিন শ্রমিক মারাত্বকভাবে দগ্ধ হন। দগ্ধ তিন শ্রমিকের গ্রামের বাড়ি হবিগঞ্জের লাখাইয়ে। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
এদিকে ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের কর্তব্যরত চিকিৎসক ডা. জাকারিয়া জ্যোতি বলেন, ‘একরাম হোসেনের শরীরের ৪৫ শতাংশ, সঞ্জয় দাসের ২০ শতাংশ এবং রঞ্জিত দাসের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়।’
আরও পড়ুন:
ঝুঁকির কাজেও ঝুঁকিভাতা নেই যাদের
আইএসের দাবি হামলাকারীর নাম আবু আবদুল বার আল-আমরিকি
লাস ভেগাসের বন্দুকধারী ছিল পেশাদার জুয়াড়ি








