রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০১৭, ০৮:৫৫আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ১৩:৫৬

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত রাজধানীর টিকাটুলিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বেসরকারি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু তালহা নিহত হয়েছেন। রবিবার সকাল সোয়া আটটার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জানা গেছে, আবু তালহা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি কুমিল্লার বড়ুরার দেওড়া গ্রামের নূর উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি ওয়ারী থানাধীন ১২/২ কেএম দাস লেন টিকাটুলিতে পরিবারের সঙ্গে থাকতেন।

আরও জানা গেছে, রবিবার সকাল সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসে যাওয়ার জন্য বাসার সামনে থেকে রিকশায় করে যাত্রাবাড়ী যাচ্ছিলেন ওই ছাত্র। বাসার অদূরে বেস্ট স্টুডিও মোড়ে হুমায়ুনের বাড়ির উত্তরপাশে পৌঁছালে ৩/৪ জন ছিনতাইকারী ওই ছাত্রকে ডান উরু, হাত ও পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পথচারীরা উদ্ধার করে বাসায় খবর দিলে ওই ছাত্রের বাবা ও মামা এসে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সকাল সোয়া আটটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

আরও পড়ুন:
রাখাইনে তীব্র খাদ্য সংকট: বাংলাদেশের পথে লাখো রোহিঙ্গা
সস্ত্রীক অস্ট্রেলিয়ার ভিসা পেলেন প্রধান বিচারপতি এসকে সিনহা
‘পারমাণবিক অস্ত্রকে যুদ্ধে নয়, মানুষের কল্যাণে ব্যবহার করতে চাই’

/এআইবি/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম