ডিন পদে সাদেকা হালিম কেন অবৈধ নয়: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০১৭, ১৮:৪১আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ১৮:৪৫

সাদেকা হালিম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন (ভারপ্রাপ্ত) হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিমকে দায়িত্ব দেওয়া কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সাবেক ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়ার দায়ের করা রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১০ অক্টোবর) বিচারপতি সালমা মাসুদ চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

গত ২৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিকবিজ্ঞান অনুষদের নতুন ডিন (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পান সাবেক তথ্য কমিশনার ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিম। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।নতুন ডিন নির্বাচনের আগ পর্যন্ত অনধিক তিন মাস এ দায়িত্ব পালন করবেন অধ্যাপক সাদেকা হালিম। পরে ৪ অক্টোবর ড. সাদেকা হালিমকে দায়িত্ব দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

উল্লেখ্য, গত ৩০ জুন থেকে ছুটিতে যান অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এরপর ২ জুলাই থেকে ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়া।

আরও পড়ুন: 

বিদেশ যেতে রাষ্ট্রপতিকে অবহিত করে প্রধান বিচারপতির চিঠি

/ইউআই/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম