উত্তরায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে একজনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৭, ০২:১২আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ০২:২০

অজ্ঞান পার্টি রাজধানীর উত্তরায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে কবির হোসেন (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে তার মৃত্যু হয়।  ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহের জন্য শুক্রবার (১৩ অক্টোবর) মৃতদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) শেখ জাহিদুল ইসলাম মুন্না এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তার নাম ছাড়া অন্য কোনও পরিচয় পাওয়া যায়নি।

এসআই মুন্না জানান, ৮ অক্টোবর সন্ধ্যায় ওই ব্যক্তিকে উত্তরা ১ নম্বর সেক্টরের রাস্তার পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে তার মৃত্যু হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার নাম কবির হোসেন জানালেও তিনি ঠিকানা বলতে পারেননি। 

/এআইবি/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম