১৭ নভেম্বর থেকে আন্দোলনে যাচ্ছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৭, ১৬:৫৮আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ১৭:১০

১৭ নভেম্বর থেকে আন্দোলনে যাচ্ছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি জাতীয়করণ করা কলেজশিক্ষকদের আগামী ১৬ নভেম্বরের মধ্যে নন-ক্যাডার ঘোষণা করা না হলে পরদিন থেকে আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি অধ্যাপক আই কে সেলিম উল্লাহ্ খন্দকার বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। তিনি বলেন,‘আমরা গতকাল শুক্রবার (১৩ অক্টোবর) সমিতি এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছি।’

এই শিক্ষক নেতা বলেন, ‘বিসিএস পাস করে তবেই ক্যাডার মর্যাদা পান বিসিএস শিক্ষকরা। কিন্তু বর্তমানে কলেজ জাতীয়করণ করলেই সেই কলেজের শিক্ষকরা ক্যাডার মর্যাদা পেয়ে যান। এতে ক্যাডারভুক্ত শিক্ষকদের মধ্যে শৃঙ্খলা বিনষ্ট হচ্ছে। বিসিএস ক্যাডারদের মর্যাদাকে অবহেলা করা হচ্ছে। আমরা আর এটি মেনে নেব না।’

তিনি আরও বলেন, ‘আমরা সরকারকে বিভিন্নভাবে বলেছি, এর একটি সুরাহা করুন। কিন্তু তা আমলে নেওয়া হচ্ছে না। যে কারণে বাধ্য হয়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দাবি মেনে নেওয়া না হলে ক্লাস বন্ধ রেখে বিসিএস শিক্ষকরা কঠোর আন্দোলনে নামবেন।’

অধ্যাপক সেলিম উল্লাহ্ খন্দকার বলেন, ‘আগামী ১৭ নভেম্বর ঢাকায় সমাবেশ করে নতুন কর্মসূচি ঘোষণা করবেন বিসিএস শিক্ষা সমিতির নেতারা। এছাড়াও ২২ অক্টোবর ৬৪ জেলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় এবং এর পরদিন ঢাকায় কেন্দ্রীয় পর্যায়ে সভা আয়োজন করা হবে।’

 

/আরএআর/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম