সায়েদাবাদে দুই বাসের চাপায় নিহত ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৭, ১৮:২৯আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ১৮:২৯

বাসচাপা রাজধানীর যাত্রাবাড়ী-সায়েদাবাদ এলাকায় দু’বাসের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম মফিজুল ইসলাম লিয়ন (৪৮)। রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
আহতবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধারকারী তোফায়েল আহামদ জানান, সায়েদাবাদ জনপথ মোড় ও যাত্রাবাড়ীর মাঝামাঝি স্থান দিয়ে রাস্তা পারাপারের সময় দু’বাসের চাপায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। পরে তাকে উদ্ধার করে বেলা ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল পৌনে ৩টায় তার মৃত্যু হয়।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার পিতার নাম মো. মনিরুল ইসলাম। তিনি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার নীড়ওয়ারী গ্রামের বাসিন্দা ছিলেন।

/এআইবি/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম