খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে গুলশানে নিরাপত্তা জোরদার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৭, ১৮:৫৭আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১৮:৫৭

খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে রাজধানীর গুলশানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বুধবার গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিরাপত্তা জোরদার (ফাইল ছবি) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘গণতান্ত্রিক দেশে একটি বড় দলের নেত্রী বাসায় ফিরছেন। তাকে স্বাগত জানতে নেতাকর্মীরা আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাদের উপস্থিতির কারণে যাতে কোনও জনদুর্ভোগ ও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য আমাদের অতিরিক্ত পুলিশ নিয়োজিত আছে।’

তিনি আরও বলেন, ‘এছাড়া বিভিন্ন চেকপোস্টেও তল্লাশি বাড়ানো হয়েছে। তবে নেতাকর্মীদের প্রবেশে কোনও নিষেধাজ্ঞা নেই।’

উল্লেখ্য, দীর্ঘ তিন মাস পর লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার বিকাল ৫টা ৫ মিনিটে অ্যামিরেটস এয়ারলাইন্সের ই কে-৫৮৬ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। চলতি বছরের ১৬ জুলাই খালেদা জিয়া লন্ডন যান। সেখানে তিনি পা, হাঁটু ও চোখের চিকিৎসা করান বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

/আরজে/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম