স্কুলছাত্রীকে অপহরণ করল ভাইয়ের বন্ধু, ১৪ দিন পর উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৭, ২০:০৭আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ২০:৩৯

স্কুলছাত্রীকে অপহরণ করল ভাইয়ের বন্ধু, ১৪ দিন পর উদ্ধার রাজধানীর ডেমরা থেকে অপহরণের ১৪ দিন পর এক স্কুলছাত্রীকে (১৬) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ডেমরা থানা পুলিশ অপহরণকারীর সহযোগী এক নারীকে আটক করেছে। অপহরণকারী মনিরুল (৩২) ওই স্কুলছাত্রীর ভাইয়ের বন্ধু বলে জানা গেছে।

ডেমরা থানার উপপরিদর্শক তহিদুল ইসলাম ওই ছাত্রীর পরিবারের বরাত দিয়ে জানান, মেয়েটি স্থানীয় স্কুলের দশম শ্রেণির ছাত্রী। গত ৩ অক্টোবর সকালে স্কুলে যাওয়ার পথে এক নারীসহ কয়েকজন মেয়েটিকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। তার পরিবারের পক্ষ থেকে পরদিন থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মানিকদী এলাকার একটি বাসা থেকে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। এসময় সেলিনা আকতার নামে একজনকে আটক করা হয়।

এ ব্যাপারে ডেমরা থানায় মামলা করে মেয়েটির পরিবার। পরে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে মেয়েটিকে ভর্তি করা হয়। পুলিশ জানায়, এ ঘটনার মূল আসামি মনিরুলকে ধরার চেষ্টা চলছে।

/এআইবি/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম