শ্বাসকষ্টের কারণে মুক্তামনিকে আইসিইউতে স্থানান্তর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৭, ১৯:৪০আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ১৯:৪১

মুক্তামনি শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে মুক্তামনিকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। গত মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে হঠাৎ করে তার শ্বাসকষ্ট শুরু হয়। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি  ইউনিটের আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র)তে স্থানান্তর করা হয়। বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘মুক্তামনির শরীর আগে থেকেই একটু খারাপ ছিল। পরশু (মঙ্গলবার) রাতে হঠাৎ করেই তার শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়। আমরা তখনই তাকে আইসিইউতে স্থানান্তর করি। তার ফুসফুসে আগে থেকেই কিছু সমস্যা ছিল। বর্তমানে সে ঢামেকের  অধ্যাপক ডা. মহিউদ্দিন আহমেদ এর তত্ত্বাবধানে রয়েছে। 

মুক্তামনির বাবা মো. ইব্রাহিম হোসেন বলেন, ‘মেয়ের শরীর খারাপ হওয়াতে আইসিইউতে নেওয়া হয়েছে। আমার মেয়েটা যেন নতুন করে কোনও জটিলতার শিকার না হয় এবং দ্রুত সুস্থ হয় সেজন্য আমি দেশবাসির কাছে দোয়া চাই।’

/জেএ/এসএসএ/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম