ডেমরায় একই পরিবারের আট জন দগ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৭, ০৬:৩৮আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ১০:২৬

ডেমরায় একই পরিবারের আট জন দগ্ধ রাজধানীর ডেমরার কোনাপাড়ায় গ্যাস লিকেজ থেকে ধরে যাওয়া আগুনে নারী ও শিশুসহ একই পরিবারের আট জন দগ্ধ হয়েছেন। রবিবার দিবাগত রাত ৩টার দিকে সেখানকার আলামিন রোডের একটি তৃতীয় তলা ভবনের দোতলায় ঘটনাটি ঘটে।
দগ্ধরা হলেন— আলমগীর (৪৮), তার স্ত্রী ফেরদৌসি (৩৫), তাদের তিন ছেলে রিমন (১৬), শিপন (১০) ও তাসিন (২) এবং তোফায়েল (২২) ও তার স্ত্রী রত্না (১৮) আর তাদের আত্মীয় আরিফ (৩০)। তারা এখন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।
প্রতিবেশী জয়নালসহ কয়েকজন দগ্ধ আট জনকে উদ্ধার করে সোমবার ভোর সোয়া ৪টার দিকে ঢামেকের বার্ন ইউনিটে নিয়ে আসেন।
খবরটির সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া। 

/এআইবি/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম