মুক্তামনির অবস্থা স্থিতিশীল তবে ঝুঁকিমুক্ত নয়: সামন্ত লাল সেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৭, ১৫:২০আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ১৫:২০

মুক্তামনির অবস্থা স্থিতিশীল তবে ঝুঁকিমুক্ত নয়: সামন্ত লাল সেন মুক্তামনির শারীরিক অবস্থা স্থিতিশীল তবে সে ঝুঁকিমুক্ত নয় বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। সোমবার বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সামন্ত লাল সেন বলেন, ‘গত ১৭ অক্টোবর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)  ভর্তির পর থেকে এখন পর্যন্ত মুক্তমনির শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। তার হাতে যে ৫০ শতাংশ চামড়া লাগানো হয়েছে, সেটা সম্পূর্ণভাবে লেগে গেছে। তার শারীরিক অবস্থার আরও উন্নতি হলে বাকি অংশে চামড়া লাগানো হবে।’

মুক্তামনির অবস্থা স্থিতিশীল তবে ঝুঁকিমুক্ত নয়: সামন্ত লাল সেন তিনি আরও বলেন, ‘মুক্তামনিকে আইসিইউতে রাখায় সবাই শংকিত। কিন্তু আমি সবাইকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানাচ্ছি।’   

তিনি আরও বলেন, ‘গতকাল রবিবার ১২ সদস্যের মেডিক্যাল বোর্ড মুক্তামনির বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে। এ সময় তারা কিছু ওষুধ পরিবর্তন করা হয়েছে। মুক্তামনি নিউমোনিয়ায় আক্রান্ত। আগামীকাল পরীক্ষার রিপোর্ট পেলে বাকি বিষয়ে আমরা সিদ্ধান্ত নেবো।’

সামন্তলাল সেন বলেন, ‘মুক্তামনির ফুসফুসের একটি অংশ আগে থেকেই অকেজো ছিল। সে সঙ্গে নানা শারীরিক সমস্যা ছিল। তাই একটু ঠাণ্ডাতেই তার শ্বাসকষ্ট বেড়ে যায়। আশা করছি, আগামী ১/২ দিনের মধ্যে তাকে আবার কেবিনে স্থানান্তর করা যাবে।’

আরও পড়ুন: 
ভোলার শাহবাজপুরে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান

/জেএ/এসএসএ/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক