ব্লু হোয়েল গেমসে আসক্ত কলেজছাত্রের ঢামেকে চিকিৎসা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০১৭, ২২:১৮আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ২২:১৮

ব্লু হোয়েল ব্লু হোয়েল গেমসে আসক্ত চাঁদপুরের ফরিদগঞ্জের এক কলেজছাত্রকে বুধবার (২৫ অক্টোবর) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালের মানসিক স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা তাকে আগামীকাল বৃহস্পতিবার আবারও আসতে বলেছেন।

ঢামেকে ওই ছাত্রের খালাতো ভাই বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মানসিক স্বাস্থ্য বিভাগে বুধবার তাকে দেখানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার মানসিক সমস্যা আছে। বৃহস্পতিবার তাকে আবারও এখানে দেখানো হবে।’

তিনি আরও জানান, ব্লু-হোয়েল গেমসের চার ধাপ খেলার পর তার খালাতো ভাই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। সূচালো কিছু দিয়ে বাম হাতে তিমির চিহ্ন এবং ডান পায়ের ঊরুতে বিভিন্ন সাংকেতিক চিহ্ন আঁকাসহ নানা রকম ক্ষত রয়েছে শরীরে। চার ধাপ পার হওয়ার পর সে বাড়ির এক তলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিল। 

বিএ প্রথম বর্ষের ওই ছাত্র জানান, ব্লু হোয়েল গেমস কি, তা জানার চেষ্টা থেকেই তিনি এতে আসক্ত হয়ে পড়েন। 

/এআইবি/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী