রোহিঙ্গাদের জন্য ঋণ নয়, অনুদান গ্রহণের আহ্বান টিআইবি’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৭, ১৯:০৬আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ১৯:০৮

নো-ম্যানস ল্যান্ডে রোহিঙ্গা নারী-পুরুষ রোহিঙ্গা শরণার্থী বিষয়ে চ্যালেঞ্জ মোকাবিলায় এডিবি প্রস্তাবিত আর্থিক সহায়তা কোনোভাবেই ঋণ হিসেবে নয়, সুদহীন অনুদান হিসেবে গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

মঙ্গলবার (৭ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সরকারের প্রতি এ আহ্বান জানায় টিআইবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নৃশংসতার শিকার রোহিঙ্গা শরণার্থীদের জন্য এশীয় উন্নয়ন ব্যাংকসহ সংশ্লিষ্ট সব আন্তর্জাতিক সূত্র থেকে সুদহীন অনুদান সংগ্রহের সর্বাত্মক প্রয়াস অব্যাহত রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে টিআইবি।

টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘বিশ্বব্যাংকের মতো এশীয় উন্নয়ন ব্যাংকও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের বিবিধ চাহিদা পূরণে বাংলাদেশকে আর্থিক সহায়তা প্রদানের প্রস্তাব দিয়েছে। তবে এ আর্থিক সহায়তা ঋণ হিসেবে পাওয়া যাবে, নাকি সুদহীন অনুদান হিসেবে পাওয়া যাবে সে বিষয়টি এখনও পরিষ্কার নয়।’

তিনি বলেন, ‘মানবিক বিপর্যয়ের সুযোগে এডিবি যদি সাহায্যের নামে বাংলাদেশের ওপর কোনও প্রকার ঋণের বোঝা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তবে তা অত্যন্ত দুঃখজনক, অমানবিক ও অগ্রহণযোগ্য হবে।’

ঋণ গ্রহণে বিরত থেকে এশীয় উন্নয়ন ব্যাংকসহ সংশ্লিষ্ট সব আন্তর্জাতিক সূত্র থেকে সুদহীন আর্থিক সহায়তা প্রাপ্তির জন্য কূটনৈতিক প্রয়াস জোরদার করতে সরকারের প্রতি টিআইবি’র পক্ষ থেকে আহ্বান জানান ড. ইফতেখারুজ্জামান।

রোহিঙ্গা শরণার্থীদের বোঝা শুধুমাত্র বাংলাদেশের নয় বরং মিয়ানমার সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের উল্লেখ করে টিআইবি’র নির্বাহী পরিচালক বলেন, ‘মিয়ানমার সরকার ও সেনাবাহিনী পরিকল্পিতভাবে জাতিগত নিধনের লক্ষ্যে মানবতাবিরোধী অপরাধ করছে। বাংলাদেশের ওপর চাপিয়ে দেওয়া দশ লাখ রোহিঙ্গা শরণার্থীর বোঝা কেবল বাংলাদেশের একার নয়। বরং মিয়ানমার সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের।’

তিনি বলেন, ‘এই বিবেচনায় এডিবি, বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক যে কোনও সংস্থা বা দাতা দেশ রোহিঙ্গা শরণার্থী বিষয়ে চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে কোনও আর্থিক সহায়তা করতে আগ্রহী হলে সে সহায়তা অবশ্যই সুদহীন অনুদান হতে হবে।’

এশীয় উন্নয়ন ব্যাংক মিয়ানমারের অন্যতম দাতা সংস্থা। রোহিঙ্গা শরণার্থীদের দ্রুত মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে এডিবি তার অবস্থানকে ব্যবহার করতে পারে বলেও অভিমত দেন ড. ইফতেখারুজ্জামান।

 

/আরজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম