রাজধানীতে পৃথক ঘটনায় দুই গৃহবধূসহ তিন জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৭, ০৪:০৯আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ০৪:১২

লাশ উদ্ধার রাজধানীতে পৃথক ঘটনায় দুই গৃহবধূসহ তিন জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তারা হলেন রিতা আক্তার(২২), ফেন্সি আক্তার(২৫) ও পাপ্পু মিয়া (৩৫)। শুক্রবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে তাদের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

দক্ষিণখান থানার এসআই কাউসার আহমেদ জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে দক্ষিণখান থানার কাওলা মধ্যপাড়া এলাকার আক্কাস আলীর বাড়ির ৪২নম্বর রুম থেকে গৃহবধূ রিতা আক্তারের মৃতদেহ উদ্ধার করা হয়। প্রায় দেড়মাস আগে রিতা আক্তার ও তার স্বামী সোহেল রানা ওই বাসা ভাড়া নেন। রিতা আক্তার মানসিক সমস্যার কারণে প্রায়ই আত্মহত্যার চেষ্টা করতেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে নিজ বাসায় ছিটকিনি বন্ধ করে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে খবর পেয়ে রাত ১টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। রিতা আক্তার রংপুরের পীরগাছা উপজেলার গাবুড়ারচর গ্রামের আব্দুল মালেকের মেয়ে।

এদিকে রামপুরা থানার বনশ্রী ই-ব্লকের ২নম্বর রোডের ১০ নম্বর বাড়ির নিচতলা থেকে ফেন্সি আক্তার লাশ উদ্ধার করা হয়।শুক্রবার বাথরুম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

রামপুরা থানার এসআই  নয়ন চন্দ্র দেবনাথ জানান, গত বৃহস্পতিবার বাবার বাড়ি যাওয়া নিয়ে  স্বামী জহিরুল ইসলামের সঙ্গে ফেন্সি আক্তারের কথা কাটাকাটি হয়। এরপর রাতের খাবার খেয়ে  ছেলে সিফাতকে নিয়ে তারা ঘুমিয়ে পড়েন। সকাল ৬টার দিকে ঘুম থেকে ওঠে জহিরুল ইসলাম তার স্ত্রী ফেন্সি আক্তারকে খুঁজে পাচ্ছিলেন না। অনেক খোঁজাখুঁজির পর বাথরুমের দরজা ভেঙে ভেতরে ভেন্টিলেটরের সঙ্গে গলায় ওড়না পেঁচানো মৃতদেহ ঝুলতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে সেখান থেকে তার মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ফেন্সি আক্তার নোয়াখালী সদর উপজেলার শ্যামপুর গ্রামের বাসিন্দা।

তেজগাও থানার এসআই শরিফুল ইসলাম জানিয়েছেন তেজগাও কুনিপাড়া এলাকায় মাটিবাহী ট্রাক থেকে পড়ে বৃহস্পতিবার রাতে পাপ্পু মিয়া (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি মানিকগঞ্জের দৌলতপুর থানার কৈলপুর্বপাড়া গ্রামের হাদারি সিকদারের ছেলে।

/এআইবি/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক