অর্থ হলো ধর্মের মতো, বিশ্বাসের ব্যপার: লিওনেল শ্রিভার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৭, ১৭:৫৯আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ১৯:২০

কাজী আনিসের সঙ্গে আলাপচারিতায় লিওনেল শ্রিভার মানুষ অর্থকে ধর্মের মতো করেই বিশ্বাস করে বলে মনে করেন যুক্তরাজ্য প্রবাসী মার্কিন লেখক ও সাংবাদিক লিওনেল শ্রিভার। তিনি মনে করেন, ধর্মের বাণী অনুযায়ী মানুষ যেমন মহাপ্রলয়ের ভয়ে ভীত থাকে, তেমনি অর্থনৈতিক দুর্দশার ভয়েও তারা সবসময় ভীত থাকে। ‘ঢাকা লিট ফেস্ট ২০১৭’-এর দ্বিতীয় দিনে শুক্রবার (১৭ নভেম্বর) ‘উই নিড টু টক অ্যাবাউট শ্রিভার’ শীর্ষক এক সেশনে তিনি এসব কথা বলেন। লিট ফেস্টের পরিচালক কাজী আনিস আহমেদ এই সেশনটি পরিচালনা করেন।
সেশনের শুরুতেই লিওনেল শ্রিভারকে নিয়ে হাজির হন কাজী আনিস আহমেদ। প্রায় ঘণ্টাব্যাপী এই সেশনে কাজী আনিসের সঙ্গে আলাপচারিতায় শ্রিভার তুলে ধরেন তার সাহিত্য সৃজনের সংকট ও অনুপ্রেরণা নিয়ে।
শ্রিভারের পরিচয় দিতে গিয়ে কাজী আনিস বলেন, লিওনেল শ্রিভারের লেখা একইসঙ্গে রাজনৈতিক এবং বহু স্তরবিশিষ্ট। তারই লেখা জনপ্রিয় ‘উই নিড টু টক অ্যাবাউট কেভিন’ বইয়ের নামের সঙ্গে মিল রেখেই সেশনের নামকরণ করা হয়েছে বলেও জানান তিনি। আর শুরুতেই নিজের লম্বা ক্যারিয়ার প্রসঙ্গে শ্রিভার বলেন, ‘‘পৃথিবীতে অসংখ্য লেখক আছেন যাদের পাঠক নেই। ক’দিন আগে আমিও তাদের দলে ছিলাম। ভাগ্যক্রমে, আমার বই ‘উই নিড টু টক অ্যাবাউট কেভিন’ পাঠকপ্রিয়তা অর্জন করলে আমার দলও বদল হয়।’’
কাজী আনিস আহমেদ জানতে চান, এমন জ্বলজ্যান্ত রাজনৈতিক উপাখ্যান শ্রিভার কিভাবে লেখেন? উত্তরে তিনি বলেন, ‘কেবল নিজের সময়ের রাজনৈতিক ঘটনাপ্রবাহ তুলে না ধরে রাজনৈতিক ঘটনাকে কালজয়ী ঘটনার প্রতীকে হাজির করতে হবে।’ বিভিন্ন সন্ত্রাসী ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, ‘যে ব্যক্তি কনসার্টে গুলি চালিয়ে মানুষ খুন করছে, সেই ব্যক্তি রাস্তায় জনসভার ওপর দিয়ে ট্রাক চালিয়ে দিচ্ছে। আবার সেই ব্যক্তিই স্কুলে বাচ্চাদের গুলি করে মারছে। আসলে সন্ত্রাসের চরিত্র একই রকম। এভাবে অনেকগুলো ঘটনার একটি সাধারণ ছাঁচ বা প্রতীক তৈরি করা যায়। আর তাতেই রাজনৈতিক উপাখ্যান হয়ে ওঠে কালজয়ী।’
রাজনীতি ও সমাজনীতির সবচেয় ঘনিষ্ঠ অনুঘটক হলো অর্থ। এ প্রসঙ্গেও নিজের মতামত ও ধারণা তুলে ধরেন শ্রিভার। তিনি বলেন, ‘অর্থ অনেকটা বিশ্বাসের মতো ব্যাপার। ধর্মের মতোই এর আচরণ। এবং ধর্মশাস্ত্র অনুযায়ী লোকে যেভাবে মহাপ্রলয়ের ভয়ে ভীত, তেমনি একটি অর্থনৈতিক ডিস্টোপিয়ার ভয়েও মানুষজন সবসময় সন্ত্রস্ত থাকে।’
আলাপচারিতার শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গও উঠে আসে। এসময় ট্রাম্প প্রশাসনের ব্যঙ্গাত্মক সমালোচনা করেন লন্ডন প্রবাসী এই মার্কিন লেখিকা।
আলোচনা শেষে উপস্থিত দর্শকদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন লিওনেল শ্রিভার।

/টিআর/
সম্পর্কিত
রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান ঢাকা লিট ফেস্টের
পর্দা নামলো ঢাকা লিট ফেস্টের
ডিএসসি দক্ষিণ এশীয় সাহিত্য পুরস্কার পেলেন শ্রীলঙ্কার আনুক আরুদপ্রাগাসাম
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম