লিট ফেস্টে সুকুমার রায়!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৭, ১৮:১২আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ১২:৫৫

নজরুল মঞ্চে বটতলার পরিবেশনায় সুকুমার রায়ের নাটকের মঞ্চায়ন ‘ঢাকা লিট ফেস্ট ২০১৭’-এর দ্বিতীয় দিনটি ছিল শিশুদের কলরবে মুখর। শিশুদের জন্য বৈচিত্র্যময় সব আয়োজন ছিল এদিন বাংলা একাডেমির এখানে-সেখানে। এরই ধারাবাহিকতায় দুপুর ২টায় নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয় উপমহাদেশের জনপ্রিয় শিশুসাহিত্যিক সুকুমার রায়ের গল্প অবলম্বনে মঞ্চ নাটক। নাট্যদল বটতলার পরিবেশনায় সুকুমারের গল্প ধরে পরিবেশিত এই নাটকে উঠে আসে কিভাবে বাণিজ্যিক ও কর্পোরেট স্বার্থে বিলিন হচ্ছে জীববৈচিত্র্য।
‘হেশোরাম হুশিয়ারের ডায়েরি’ গল্প অবলম্বনে তৈরি করা হয় নাটকটির নাট্যরূপ। তবে সেখানে সুকুমার রায়ের গল্প-কবিতার ‘ড্যাশ গরু’র মতো অন্যান্য চরিত্রগুলো উঠে আসে মঞ্চে। গল্পটির নাট্যরুপ ও নির্দেশনা দিয়েছেন ইভান রিয়াজ।
সুকুমার রায়ের নাটকের সূত্রে মঞ্চে উপস্থিত সব অদ্ভুত চরিত্র মঞ্চ নাটকটি সম্পর্কে বটতলার প্রধান নির্বাহী সামিনা লুৎফা নিত্রা বলেন, ‘সুকুমার রায়ের গল্পে আমরা অদ্ভুত কিছু প্রাণীর উপস্থিতি দেখতে পাই। এই গল্পে হুঁশিয়ার চরিত্রটির কাজ বিভিন্ন অদ্ভুত প্রাণীগুলোকে খুঁজে বের করা। তবে প্রকৃতি নিয়ে ব্যবসা করে- এমন একটি দুর্বৃত্ত দলের কাছে ধরা পরে অদ্ভূত বৈচিত্র্যপূর্ণ প্রাণী ড্যাশ গরু। দুর্বৃত্তরা ড্যাশ গরুকে বিক্রি করার চেষ্টা করে। এছাড়া তারা অন্যান্য বিচিত্র প্রাণীগুলোকে বিক্রি করে ব্যবসা করতে চেষ্টা করে। তখন হেসো রামও তার দল ড্যাশ গরুকে উদ্ধার করে সব পরিকল্পনা নষ্ট করে দেয়। এর মধ্য দিয়েই মঞ্চে হাজির হয় বিচিত্র সব প্রাণী, যেগুলো দেখতে আমাদের বাস্তবে দেখা প্রাণীগুলোর মতো নয়।’
এসময় তিনি সুকুমার রায় সম্পর্কে বলেন, ‘সুকুমার রায় আমাদের সামনে অসাধরণ এক কল্পনার জগত খুলে দেন। তার এই জগত শিশুদের আবদ্ধ চিন্তার দ্বারকে খুলে দেয়। তিনি এমনভাবে তার কল্পনার জগত তৈরি করেন যেন শিশুরা স্বাধীনভাবে কিছু ভাবতে ও চিন্তা করতে সক্ষম হয়।’
নাটক শুরু হওয়ার আগেই শিশুদের মিলনমেলায় পরিপূর্ণ হয়ে ওঠে নজরুল মঞ্চের চারপাশ। নাটক শুরু হতেই মঞ্চে উঠে আসে সুকুমার রায়ের কল্পনার সেই অদ্ভুত চরিত্রগুলো। আর সেগুলোর উপস্থিতি শিশুদের একদিকে যেমন মুগ্ধ করে, তেমনি তাকে বিস্মিতও করে।

/এনএস/টিআর/
সম্পর্কিত
রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান ঢাকা লিট ফেস্টের
পর্দা নামলো ঢাকা লিট ফেস্টের
ডিএসসি দক্ষিণ এশীয় সাহিত্য পুরস্কার পেলেন শ্রীলঙ্কার আনুক আরুদপ্রাগাসাম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম