রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০১৭, ০৭:১৫আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ০৮:৪০

বিদ্যুৎস্পৃষ্ট রাজধানীর নিউমার্কেট থানার এলিফ্যান্ট রোডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ নভেম্বর) বিকালে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই ) মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শ্রমিকের নাম শুকুর আলী (২০)। তার গ্রামের বাড়ি জামালপুর জেলার মহেষপুর উপজেলার ইসলামপুরে। বর্তমানে খিলগাঁও থানার নন্দীপাড়া এলাকায় থাকতেন তিনি।

নিহত শ্রমিকের সহকর্মী ফারুক হোসেন জানান, এলিফ্যান্ট রোডে বাটা সিগন্যালের পাশে একটি ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ করছিলেন তারা। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে পাইলিংয়ের খুঁটি খোলার সময় পাশের বিদ্যুতের তারের ওপর খুঁটি পড়ে যায়। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হন শুকুর আলী। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬টায় তাকে মৃত ঘোষণা করেন।

এসআই বাচ্চু মিয়া জানান, নিহত শুকুর আলীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

/এআইবি/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম