সুপ্রিম কোর্টে ডেপুটি রেজিস্ট্রারসহ তিন জনকে নিয়োগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০১৭, ১৮:১০আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ১৮:১০

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার এবং আপিল বিভাগের রেজিস্ট্রার জেনারেলের একান্ত সচিব নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার ইচ্ছা অনুযায়ী প্রেষণে এই নিয়োগ দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্ট

হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার হিসাবে (যুগ্ম জেলা জজ) নিয়োগ পেয়েছেন ফরিদপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আব্দুস সালাম। সহকারী রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন নীলফামারীর সিনিয়র সহকারী জজ মো. মিজানুর রহমান।

এছাড়া, আপিল বিভাগের রেজিস্ট্রার জেনারেলের একান্ত সচিব (সিনিয়র সহকারী জজ) হয়েছেন মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জীবরুল হাসান।

প্রসঙ্গত, পদত্যাগ করা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ছুটিতে যাওয়ার পর সুপ্রিম কোর্ট প্রশাসনে ব্যাপক রদবদল হয়। রেজিস্ট্রার জেনারেলসহ ১০ কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলার বদলি করা হয়। এরপর অন্য জেলার কর্মকর্তাকে উচ্চ আদালতের ওই সব পদে প্রেষণে নিয়োগ দেওয়া হচ্ছে।

/বিআই/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের