অ্যাটর্নি জেনারেলকে ফের হত্যার হুমকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৭, ২০:৫২আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ২০:৫৬

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম (ছবি- ফোকাস বাংলা)

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে ফের হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন তার একান্ত সচিব।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) কুরিয়ারে পাঠানো একটি চিঠিতে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘ডাকে চিঠিটি এসেছে। একটি বিশাল প্রতিবেদন (লেখা) পাঠিয়েছে। এই প্রতিবেদনটি  প্রধানমন্ত্রীকে দেখাতে বলা হয়েছে। এরপর শেষের দিকে আমাকে বলা হয়েছে, ‘জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হও। তোমার-আমার সময় ঘনিয়ে এসেছে।’ আমি বিষয়টি শাহবাগ থানাকে জানিয়েছি। সেখানে জিডি করা হয়েছে।’’

এদিকে চিঠির কপি নিয়ে অ্যাটর্নি জেনারেলের একান্ত সচিব কবির আহমেদ সন্ধ্যায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন,‘এ বিষয়ে এখনও আমাদের থানায় কেউ আসেননি। আসলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উল্লেখ্য, অ্যাটর্নি জেনারেলকে এ নিয়ে  চার বার হত্যার হুমকি দেওয়া হলো। এর আগে ২০১৩ সালের ২২ অক্টোবর, ২০১৫ সালের ৯ আগস্ট এবং ২০১৬ সালেল ৩০ মে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। তবে কোনোবারই পুলিশ হুমকিদাতাদের চিহ্নিত করতে পারেনি।

আরও পড়ুন: ফরহাদ মজহারের বিরুদ্ধে মামলার অনুমতি


/এআরআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম