উৎপলের সন্ধানে মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিকদের প্রতিবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৭, ১৯:৩৩আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ১৯:৩৩

উৎপল দাস সাংবাদিক উৎপল দাস নিখোঁজ হওয়ার দুই মাস পার হওয়ার পরও তার সন্ধান না পাওয়ায় মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ করেছেন সাংবাদিকরা। রবিবার দুপুরে রিপোর্টার্স ইউনিটির সামনে আয়োজিত মানবন্ধনে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
প্রতিবাদ কর্মসূচি অংশ নেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। প্রতিবাদ কর্মসূচিতে উদ্বেগ প্রকাশ করে সাংবাদিক নেতারা বলেন, ‘আমরা স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করবো উৎপল খুঁজে বের করে আমাদের কাছে ফিরিয়ে দিন।’
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘প্রতিনিদের মতো আজও মানবন্ধনে দাঁড়িয়েছি আমরা। আমাদের দাবি উৎপল দাসকে ফিরিয়ে দিন। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলে উৎপলকে দ্রুত ফিরিয়ে দেওয়ার আহ্বান জানাই।’
প্রসঙ্গত যে, উৎপল দাসের মোবাইল গত ১০ অক্টোবর দুপুর ১টা ৪৩ মিনিট পর্যন্ত সচল ছিল। সেজন্য প্রতিদিন ১টা ৪৩ মিনিটে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মানববন্ধন করেন সাংবাদিকরা।
এর আগে, গত ১৪ নভেম্বর উৎপল দাসের সন্ধান চেয়ে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়েছে। এরপর ২৬ অক্টোবর উৎপলের বাবা চিত্তরঞ্জন দাস সংবাদ সম্মেলন করে ছেলেকে ফেরত প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। উৎপলের সহকর্মী ও বিভিন্ন সাংবাদিক সংগঠন তার সন্ধান দাবিতে টানা আন্দোলন করছে।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর পর নিখোঁজ হন উৎপল দাস। উৎপল ঢাকার ফকিরাপুল এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরার রাধানগরে। নিখোঁজের ঘটনায় গত ২২ ও ২৩ অক্টোবর মতিঝিল থানায় দুটি পৃথক সাধারণ ডায়েরি করা হয় তার পরিবার ও প্রতিষ্ঠানের পক্ষে।

/এএইচআর/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী