বাড্ডায় নিজের বাসায় গুলিবিদ্ধ হয়ে ব্যবসায়ীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৭, ১৮:৫৭আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ১৯:১১

হাসপাতালে উজ্জ্বলের মরদেহ রাজধানীর মেরুল বাড্ডায় এক ব্যবসায়ী নিজের বাসায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। নিহতের নাম মো. উজ্জ্বল (৩২)।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকালে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির প্রতিবেশী সুমন ব্যাপারী বলেন, ‘উজ্জ্বল মেরুল বাড্ডার আনন্দ নগর এলাকায় পাঁচ তলা ভবনের তৃতীয় তলায় বসবাস করতো। পুরো ভবনটিই তাদের। মঙ্গলবার উজ্জ্বলের ছোট ভাই রবিন ফোন করে জানায়, বাসায় কোনও একটা ঝামেলা হইছে। সে বাইরে আছে, তাই আমাকে একটু বাসায় যেতে বলে। আমি গিয়ে দেখি, উজ্জ্বল রক্তাক্ত অবস্থায় তার স্ত্রীর কোলের ওপরে পড়ে আছে। তাদের বিয়ে হয়েছিল চার বছর আগে। পরে আমি রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসি।’

কে তাকে গুলি করেছে এমন প্রশ্নে সুমন ব্যাপারী বলেন, ‘শুনেছি, সে নাকি নিজেই নিজেকে গুলি করেছে। কিন্তু তার কোনও লাইসেন্স করা অস্ত্র ছিল কিনা আমার জানা নেই।’

এ বিষয়ে বাড্ডা থানার ডিউটি অফিসার এসআই শামুসল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এ ধরনের একটি তথ্য পেয়েছি। ঘটনাস্থলে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

/এআইবি/আরজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম