সোহরাওয়ার্দীতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মঞ্চের প্রজেক্ট প্ল্যান চেয়ে করা আবেদন খারিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৭, ২২:১১আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ২২:২৯

সোহরাওয়ার্দীতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মঞ্চের প্রজেক্ট প্ল্যান চেয়ে করা আবেদন খারিজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের স্থানে মঞ্চ পুনর্নির্মাণ করে সেখানে তার ভাস্কর্য নির্মাণের প্রজেক্ট প্ল্যান চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে, ৭ মার্চকে ঐতিহাসিক জাতীয় দিবস হিসেবে কেন ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে জারি করা রুলের শুনানির জন্য আগামী ৪ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন আদালত।  

সোমবার এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মাদ উল্লাহের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ড. বশির আহমেদ। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও আওয়ামীপন্থী আইনজীবী। রাষ্ট্রপক্ষে ছিলেন তাপস কুমার বিশ্বাস।

পরে বশির আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা প্রজেক্ট প্ল্যান সাবমিটের জন্য আদালতের কাছে আদেশ চেয়েছি। কিন্তু আদালত বলেছেন, আগে সরকারপক্ষের বক্তব্য শুনি, তারপর এ বিষয়ে পরবর্তী আদেশ দেবো। এরপর আদালত আবেদনটি খারিজ করে রুলের শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেন।’

সংস্কৃত মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্টদের ওই রুলের জবাব দিতে বলেছেন হাইকোর্ট।

একইসঙ্গে, রুল জারির পর এ বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা মঙ্গলবার প্রতিবেদন আকারে আদালতে দাখিল করতে বলা হয়। এর পরিপ্রেক্ষিতে আজ এ শুনানি হয়

/বিআই/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম