‘জহির রায়হান নিখোঁজ হননি, শহীদ হয়েছেন’

ঢাবি প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৭, ২১:০৮আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ২১:৪৪

মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের ঢাবিতে স্মরণ চলচ্চিত্রকার জহির রায়হান নিখোঁজ হননি, তিনি শহীদ হয়েছেন বলে মন্তব্য করেছেন তার ছেলে অনল রায়হান। তিনি বলেন,‘আমার বাবার বড় ভাই শহীদুল্লাহ কায়সার বেঁচে আছেন! এই ভুল তথ্য দিয়ে রাজাকাররা বাবাকে ডেকে নিয়ে ঢাকার মিরপুরেই হত্যা করে!’

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ‘স্মৃতি চিরন্তন’ চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

শহীদ বুদ্ধিজীবী সেলিনা পারভিনের ছেলে সুমন জাহিদ স্মরণসভায় বলেন, ‘নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে বিস্তারিত জানাতে হবে। এর জন্য পাঠ্যপুস্তকে শহীদ বুদ্ধিজীবীদের অবদান ব্যাপকভাবে তুলে ধরতে হবে।’

স্মরণসভায় ঢাবির সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক শহীদদের স্মরণ করে বলেন, ‘বুদ্ধিজীবীদের হত্যা করেছে রাজাকার চক্ররা, তাদের হত্যা করে পুরো বাঙালি জাতিকে মেধাশূন্য করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় বুদ্ধিজীবীদের ভাস্কর্য তৈরি করা হলে নতুন প্রজন্ম তাদের আত্মত্যাগের ইতিহাস জানতে পারবে।’

/এসআইআর/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম