দুই-একদিনের মধ্যেই বাড়ি ফিরবে মুক্তামনি: সামন্ত লাল সেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০১৭, ১৫:৪০আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ১৮:৫৫

মুক্তামনি মুক্তামনি আগামী দুই-একদিনের মধ্যেই হাসপাতাল ছেড়ে বাড়িতে ফিরতে পারবে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন। সোমবার (১৮ ডিসেম্বর) বাংলা ট্রিবিউনকে তিনি এ তথ্য জানান।

ডা. সামন্ত লাল সেন বলেন,‘আজ  মুক্তামনিকে নিয়ে আমাদের বোর্ড মিটিং ছিল। মিটিংয়ে সিদ্ধান্ত অনুযায়ী মুক্তামনিকে দুই-একদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হোবে। মুক্তামনির বাবাকে ডেকে বোর্ডের সিদ্ধান্ত জানানো হয়েছে। মুক্তামনির বাবা-মা নিজেদের সুবিধামত হাসপাতাল ছেড়ে যাবেন।’

তিনি আরও বলেন, ‘মুক্তামনির চেকআপের ব্যাপার আছে, ওষুধপত্র বুঝে নেওয়ার ব্যাপার আছে। এখন ছেড়ে দিলেও আমরা পরে তাকে আবার দেখবো। সে আমাদের নিয়মিত চেকআপে থাকবে। এবার ছেড়ে দেওয়ার পর আবার কবে আসতে হবে এটা মুক্তামনির বাবা-মাকে বলে দেওয়া হবে।’

ডা. সামন্ত লাল বলেন, ‘মুক্তামনি ভালো আছে। তবে মুক্তামনির যে সমস্যা, সেটা কখনই শতভাগ সুস্থ হবেনা। তবে যাতে ভালো থাকতে পারে আমরা সে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

মুক্তামনির বাবা ইব্রাহীম হোসেন বলেন, ‘ডাক্তাররা আমাদের ডেকেছিলেন। তারা বলেছেন, আমরা মুক্তামনিকে রিলিজ দিয়ে দেব। আগামীকাল মঙ্গলবার ডাক্তাররা আমাদের দেখিয়ে দেবে, কিভাবে হাত ব্যান্ডেজ করতে হয়। কিভাবে ওর হাতটা রাখতে হবে। এগুলো আমরা বুঝে নেব। সব কিছু বোঝা হয়ে গেলে পরশু বা তার পরদিন আমরা চলে যাব। ’ তিনি বলেন, ‘আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন।’

আরও পড়ুন:
মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে ১০ জনের মৃত্যু

/টিওয়াই/এসএসএ/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম