ছিনতাইকালে মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যুর ঘটনায় মামলা, এএসআই প্রত্যাহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০১৭, ১৩:৫০আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৭, ১৩:৫০

নিহত শিশু আরাফাতের মা আকলিমা বেগমের আহাজারি রাজধানীর দয়াগঞ্জ মোড়ে ছিনতাইকারীদের আক্রমণে মায়ের কোল থেকে পড়ে শিশু মৃত্যুর ঘটনায় মামলা করেছেন শিশুটির বাবা শাহ আলম গাজী। মঙ্গলবার দুপুরে যাত্রাবাড়ী থানায় উপস্থিত হয়ে তিনি এ মামলা দায়ের করেন। মামলা নম্বর-৬৭। মামলায় অজ্ঞাতনামা একজনকে আসামি করা হয়েছে।

অন্যদিকে, এ ঘটনায় যাত্রাবাড়ী থানার এএসআই বদরুল হোসেনকে প্রত্যাহার করেছে পুলিশের ওয়ারী বিভাগ। ওয়ারী জোনের এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘যেখানে ঘটনা ঘটেছে তার পাশের পুলিশের চেকপোস্ট ছিল। এএসআই বদরুল সেখানের দায়িত্বে ছিলেন। দায়িত্বে অবহেলার জন্য তাকে প্রত্যাহার করা হয়েছে।’

প্রসঙ্গত, সোমবার সকালে রাজধানীর দয়াগঞ্জ মোড়ে ছিনতাইকালে মায়ের কোল থেকে পড়ে মারা যায় শিশু আরাফাত (৭ মাস)। শিশুটি শরীয়তপুর সদরের নরসিংপুর গ্রামের শাহ আলম গাজীর ছেলে। তার মায়ের নাম আকলিমা বেগম।

জানা গেছে, শাহ আলম গাজীর দুই ছেলে। বড় ছেলে আলামিন (২ বছর) খুবই অসুস্থ। চিকিৎসার জন্য তারা সপরিবারে ঢাকায় রওনা হয়। সোমবার ভোরে তারা সদরঘাটে নামে। পরে শাহ আলম বড় ছেলে আলামিনকে নিয়ে শ্যামলীর শিশু হাসপাতালের উদ্দেশে রওনা হয় এবং মা আকলিমা বেগম ছোট ছেলে আরাফাতকে নিয়ে রিকশায় করে শনিরআখড়ায় বোনের বাসায় যাচ্ছিল। রিকশাটি দয়াগঞ্জ মোড় এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা চলন্ত অবস্থায় আকলিমার কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তার কোলে থাকা শিশু আরাফাত নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:
ছিনতাইকালে মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু
ব্যাগ ছেড়ে দিয়েও ছিনতাইকারীর হাত থেকে সন্তানকে বাঁচাতে পারলেন না মা

/এনএল/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের