ছিনতাইকালে মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০১৭, ১১:২৫আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ১৩:০২

নিহত শিশু আরাফাতের মা আকলিমা বেগমের আহাজারি রাজধানীর দয়াগঞ্জ এলাকায় ছিনতাইকালে মায়ের কোল থেকে পড়ে আরাফাত (৭ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে দয়াগঞ্জ মোড়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শিশু আরাফাত শরীয়তপুর সদরের নরসিংপুর গ্রামের শাহ আলম গাজীর ছেলে। তার মায়ের নাম আকলিমা বেগম।

আরও জানা গেছে, শাহ আলম গাজীর দুই ছেলে। বড় ছেলে আলামিন (২ বছর) খুবই অসুস্থ। চিকিৎসার জন্য তারা সপরিবারে ঢাকায় রওনা হয়। সোমবার ভোরে তারা সদরঘাটে নামে। পরে শাহ আলম বড় ছেলে আলামিনকে নিয়ে শ্যামলীর শিশু হাসপাতালের উদ্দেশে রওনা হয় এবং মা আকলিমা বেগম ছোট ছেলে আরাফাতকে নিয়ে রিকশায় করে শনিরআখড়ায় বোনের বাসায় যাচ্ছিল। রিকশাটি দয়াগঞ্জ মোড় এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা চলন্ত অবস্থায় আকলিমার কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তার কোলে থাকা শিশু আরাফাত নিচে পড়ে যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে সকাল ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শিশুটির লাশ মর্গে রাখা হয়েছে।’
এ ঘটনার বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনাটি সকাল সাড়ে ৬টার দিকে ঘটে। এর পরপরই আমরা ঘটনাস্থল ও ঢামেক হাসপাতালে যাই। সেখানে পরিবার সদস্যদের সঙ্গে কথা বলেছি। জড়িতদের ধরতে আমরা ইতোমধ্যে আইনি প্রক্রিয়ার পাশাপাশি এলাকায় অভিযান শুরু করেছি।’
আরও পড়ুন:

মুক্তামনি কবে বাড়ি যাবে সে সিদ্ধান্ত আজ

/এআইবি/এআরআর/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের