ঢাকা সেনানিবাসে পাস ছাড়া সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০১৭, ১৯:৩০আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৭, ১৯:৪০

ঢাকা সেনানিবাসে পাস ছাড়া সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের নোটিশ (ছবি- সংগৃহীত) পাস ছাড়া ঢাকা সেনানিবাসে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। যারা সেনানিবাস এলাকায় প্রবেশ বা চলাচল করতে চান, তাদের এ বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড থেকে অনুমতি পাস সংগ্রহ করতে বলা হয়েছে এক নোটিশে।
নোটিশের বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল রাশিদুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ক্যান্টনমেন্ট এলাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটা এর আগেও করা হয়েছে। সেই ধারাবাহিকতায় এবারও নোটিশ দেওয়া হয়েছে। বেসামরিক জনগণ যারা ক্যান্টনমেন্টের ভেতরে যাতায়াত করেন, এই নোটিশের মাধ্যমে তাদের আবার বিষয়টি জানানো হয়েছে, যেন সবাই সতর্ক হয়।’
ঢাকা সেনানিবাসের ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার স্বাক্ষরিত নোটিশটিতে বলা হয়েছে, ‘আগামী ১ জানুয়ারি ২০১৮ থেকে পাস ব্যতীত সেনানিবাসের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ নিষেধ। ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখের মধ্যে মধ্যে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড থেকে সেনানিবাস এলাকায় প্রবেশের অনুমতি পাস সংগ্রহ করতে হবে। ঢাকা সেনানিবাস এলাকায় বসবাসকারী ব্যক্তিদের বাসায় অবস্থান করা বেসমারিক ব্যক্তিদের (আত্মীয়/ কেয়ারটেকার/ গার্ড/ ড্রাইভার/ কাজের লোক ইত্যাদি) জন্য বাড়ির মালিকের আবেদনের পরিপ্রেক্ষিতে ক্যান্টনমেন্ট বোর্ড কর্তৃক অস্থায়ী আবাসিক পাস ইস্যু করা হয়ে থাকে।’
এছাড়া, সেনানিবাস সংলগ্ন এলাকায় বসবাসকারীদের যাতায়াতের জন্য ট্রানজিট পাস সংগ্রহ করার কথা উল্লেখ করে নোটিশে বলা হয়েছে, ‘ঢাকা সেনানিবাস সংলগ্ন এলাকায় (মাটিকাটা-জিয়া কলোনী-এমপি চেকপোস্ট ও রজনীগন্ধা সুপার মার্কেট-সৈনিক ক্লাব এমপি চেকপোস্ট) বসবাসকারীদের যাতায়াতের জন্য ক্যান্টমেন্ট বোর্ড থেকে ট্রানজিট পাস সংগ্রহ করতে হবে।’
নোটিশে আরও বলা হয়েছে, সেনানিবাস এলাকায় কোনও বাসায় পলাতক/সাজাপ্রাপ্ত আসামি অবস্থান করলে তার দায়-দায়িত্ব সম্পূর্ণভাবে বাড়ির মালিককে বহন করতে হবে। সেনানিবাস এলাকায় অনুমতি ছাড়া প্রবেশ করলে বেআইনি অনুপ্রবেশের জন্য যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। সেনানিবাস এলাকায় কোনও রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা যাবে না বলেও উল্লেখ করা হয়েছে নোটিশে।

/আরজে/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি