পোশাক শ্রমিকবাহী বাসে ট্রাকের ধাক্কা, হাসপাতালে ২১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০১৭, ১০:০৮আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ১০:০৯

দুর্ঘটনা নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোডে ট্রাকের ধাক্কায় একটি বাসে থাকা ৪০ থেকে ৫০ জন পোশাক শ্রমিক আহত হয়েছেন। রবিবার (২৪ ডিসেম্বর) সকাল পৌনে সাতটায় এ ঘটনা ঘটে। এদের মধ্যে ২১ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ডিএমসি) হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

ডিএমসি হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘আহতরা সবাই ডিএমডি গার্মেন্টসের কর্মী। দুর্ঘটনার পর ওই গার্মেন্টসের জিএম গোলাম মোস্তফা বেশি আহত ২১ জনকে নিয়ে ঢাকা মেডিক্যালে এসেছেন। বাকিদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।’

জিএম গোলাম মোস্তফা বলেন, ‘নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোডে গার্মেন্টসের স্টাফ বাসটি ইউটার্ন নেওয়ার সময় একটি ট্রাক সজোরে ধাক্কা দেয় বাসটিকে। তখন ৪৫ থেকে ৫০ যাত্রীসহ বাসটি উল্টে যায়। এ ঘটনায় সবাই কমবেশি আহত হন।ঢাকার যাত্রাবাড়ী রায়েরবাগ থেকে শ্রমিকদের নিয়ে নারায়ণঞ্জ ইপিজেট ডিএমডি গার্মেন্টসে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।’

ঢামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের গুরুতর কোনও সমস্যা নাই। তারা এখন বিপদমুক্ত। 

/এআইবি/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান