এক লাখ রুপির দাম ১২ হাজার টাকা!

নুরুজ্জামান লাবু
২৮ ডিসেম্বর ২০১৭, ২২:০৫আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৭, ০০:৩৭

র‌্যাবের হাতে গ্রেফতার লিয়াকত ও জাহাঙ্গীর

এক লাখ রুপির প্রকৃত বাজার মূল্য সোয়া লাখ টাকারও বেশি। কিন্তু তা বিক্রি হচ্ছে মাত্র ১২ হাজার টাকায়। ক্রেতা অল্প কিছু বেশি দামে ফের  তা বিক্রি করে দেয় খুচরা ব্যবসায়ীদের কাছে। খুচরা ব্যবসায়ীরা কৌশলে সেসব রুপি ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশ ও ভারতের মুদ্রা বাজারে। তবে এই রুপি আসল নয়, জাল। ঢাকার কেরানীগঞ্জ থেকে র‌্যাব-৩ এর হাতে গ্রেফতার হওয়া জাল মুদ্রা তৈরির সিন্ডিকেটের দুই সদস্য লিয়াকত আলী ও জাহাঙ্গীর আলম এসব তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভোরে গ্রেফতারের পর তাদের কাছ থেকে দশ লাখ মূল্যমানের জাল রুপি উদ্ধার করেছে র‌্যাব।

র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল এমরানুল ইসলাম বলেন, ‘গ্রেফতার হওয়া লিয়াকত প্রায় ১৫ বছর ধরে জাল মুদ্রা তৈরি ও বেচাকেনার সঙ্গে জড়িত। ১০ বছর ধরে সে নিজেই অবৈধ জাল মুদ্রা তৈরির একটি সিন্ডিকেট গড়ে তুলেছে। কেরানীগঞ্জে নিজের বাসাতেই জাল মুদ্রা তৈরি এবং সহযোগীদের মাধ্যমে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় তা  সরবরাহ করে আসছিল লিয়াকত।

র‌্যাবের কর্মকর্তারা জানান, র‌্যাব-৩ এর একটি গোয়েন্দা দল গোপন সূত্রে জানতে পারে যে, দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকার উত্তরপাড়ার বি-ব্লকের ২৩ নম্বর বাড়ির তৃতীয় তলায় একজন  জাল মুদ্রার ব্যবসায়ী অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভোরে ওই বাসায় অভিযান চালায় র‌্যাব। এ সময় ওই বাসা থেকে ভারতীয় জাল রুপি তৈরির সরঞ্জামসহ চক্রের মূলহোতা লিয়াকত আলীকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী জাহাঙ্গীর আলম  নামে লিয়াকতের এক সহযোগীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় ১০ লাখ ভারতীয় জাল রুপি।

র‌্যাবের কর্মকর্তারা জানান, দীর্ঘ ১৫ বছর ধরে লিয়াকত জাল মুদ্রার ব্যবসার সঙ্গে জড়িত। রাজধানীর আরেক জাল মুদ্রা সিন্ডিকেটের হোতা ছগির মাস্টারের সঙ্গে এক সময় কাজ করতো সে। মূলত ছগির মাস্টারের কাছেই সে জাল টাকা তৈরির কৌশল শেখে। বছর দশেক আগে লিয়াকত নিজেই একটি সিন্ডিকেট গড়ে তোলে। তার সিন্ডিকেটে অন্তত ১২ থেকে ১৫ জন সদস্য রয়েছে।।

জাল মুদ্রা তৈরির সরঞ্জাম

লিয়াকতের জাল মুদ্রা তৈরি ও ছড়িয়ে দেওয়ার কৌশল সম্পর্কে র‌্যাব কর্মকর্তারা জানান, লিয়াকত তার বাসাতেই ডাইস ও প্রিন্টার বসিয়ে জাল মুদ্রা তৈরি করতো। এমনকি তার বাসাতেই মুদ্রায় থাকা বিশেষ নিরাপত্তা সুতাও সেট করতো। মুদ্রা তৈরি হয়ে গেলে সে প্রতি এক লাখ ভারতীয় রুপির বান্ডিল  সহযোগীদের কাছে ১২ হাজার টাকায় বিক্রি করতো। তার সহযোগীরা সেই রুপি আবার ৩ থেকে ৫ হাজার টাকা বেশি দামে বিক্রি করে খুচরা ব্যবসায়ীদের কাছে। এরপর খুচরা ব্যবসায়ীরা একটি-দুটি করে জাল নোট সীমান্তবর্তী এলাকায় ছড়িয়ে দেয়। এছাড়া, রাজধানীর বিভিন্ন মানি এক্সচেঞ্জের দোকানে গিয়ে আসল  ভারতীয় রুপির সঙ্গে এসব জাল রুপি ঢুকিয়ে দিয়ে টাকায় রূপান্তর করে নেয় সিন্ডিকেটের সদস্যরা।

র‌্যাব-৩ এর একজন কর্মকর্তা জানান, এই সিন্ডিকেটের মূল হোতা লিয়াকত এর আগে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে গ্রেফতার হয়েছে। কিন্তু প্রতিবারই সে কয়েকমাস কারাগারে থাকার পর জামিনে বের  হয়ে এসেছে এবং পুনরায় আগের মতো জাল মুদ্রার ব্যবসা শুরু করেছে। প্রতিবারই নিজের যোগাযোগের নম্বর ও বাসা বাড়ি বদল করে ফেলতো সে। লিয়াকতের নামে রাজধানীর বিভিন্ন থানায় অন্তত পাঁচটি মামলা রয়েছে বলেও জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল এমরানুল ইসলাম বলেন, ‘লিয়াকত ও তার সহযোগী জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের কাছ থেকে বেশ কিছু নামও পাওয়া গেছে। এই সিন্ডিকেটের অন্য সদস্যদের শনাক্তের পর গ্রেফতারের চেষ্টা চলছে।

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম