গাজীপুর থেকে বিদেশি পিস্তলসহ ৫ ভুয়া ডিবি আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০১৭, ১৩:৫৯আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৭, ১৪:০৮

ভুয়া ডিবি চক্রের গ্রেফতার পাঁচ সদস্য গাজীপুরের চৌরাস্তা এলাকা থেকে ভুয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ধারী সংঘবদ্ধ অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাব-২। শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে র‌্যাব-২-এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল ইফতেখারুল মাবুদ জানান, বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে তাদের আটক করা হয়েছে।
আটক পাঁচ ভুয়া ডিবি হলেন- মো. আলাউদ্দিন আলী (৩৫), মো. নয়ন মোল্লা (২৮), মো. খোকন ঢালী (৩০), মো. আলতাফ হোসেন (৩৮) ও মো. কাউছার মন্ডল (২৫)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ডিবির ব্যবহৃত তিনটি জ্যাকেট, একটি ওয়্যারলেস (ওয়াকিটকি) সেট ও একটি টি গাড়ি উদ্ধার করা হয়।
ভুয়া ডিবি চক্রের কাছ থেকে উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম লেফটেন্যান্ট কর্নেল ইফতেখারুল মাবুদ বলেন, ‘এই চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ও ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ডিবি পরিচয় দিয়ে রাস্তায় গাড়ি থামিয়ে অপহরণ, ছিনতাই এমনকি অপহৃত ব্যক্তিকে আটকে রেখে মুক্তিপণ আদায় করত। এরা ব্যাংক থেকে টাকা তুলতে যাওয়া ব্যক্তি, মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী, স্বর্ণ ব্যবসায়ী ও বড় দোকানের মালিকদের টার্গেট করত। পরে তাদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে সঙ্গে চেক করার জন্য গাড়ি থামিয়ে গাড়িতে অবৈধ মালামাল রয়েছে বা টার্গেটকৃত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে লোকজনকে উঠিয়ে নিত। চক্রটি ভিকটিমদের গাড়ি, টাকা-পয়সা কেড়ে নিয়ে নির্জন স্থানে গাড়ি থেকে ফেলে দিয়ে থাকে, ক্ষেত্রবিশেষে মারধরও করে থাকে।’
ইফতেখারুল মাবুদ আরও জানান, বৃহস্পতিবার গাজীপুরের চৌরাস্তা এলাকায় এক ব্যক্তিকে টার্গেট করেছিল এই চক্রটি। ওই ব্যক্তি ব্যাংক থেকে টাকা তোলার পর সেই টাকা লুট করার জন্য ওই এলাকায় একটি গাড়িতে অবস্থান করছিল তারা। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।
আরও পড়ুন-
বঙ্গবন্ধু সেতুতে ১৫ গাড়ির সংঘর্ষ; আহত ২৫
‘এক লাখ রোহিঙ্গার তালিকা মিয়ানমারকে হস্তান্তর করা হবে আজ’

/আরজে/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম