রাজধানীর মিরপুর-১ নম্বরে ৩৭৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
ডিএনসিসি দাবি করছে, এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে ২০ হাজার বর্গফুট জায়গা দখলমুক্ত করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ার জানান, ফুটপাত ও অবৈধ স্থাপনাসহ সম্পত্তি রক্ষায় প্রায়ই অভিযান পরিচালনা করে থাকে ভ্রাম্যমাণ আদালত। তাদের এই অভিযান অব্যাহত থাকবে।








