পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি আছাদুজ্জামান মিয়া, সম্পাদক প্রলয় কুমার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০১৮, ২২:৩৩আপডেট : ১১ জানুয়ারি ২০১৮, ২২:৩৬

আছাদুজ্জামান মিয়া ও প্রলয় কুমার জোয়ারদার

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটির সভাপতি পদে মো. আছাদুজ্জামান মিয়া ও সাধারণ সম্পাদক পদে প্রলয় কুমার জোয়ারদার নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ২০১৮ সালের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।

বর্তমান সভাপতি মো. আছাদুজ্জামান মিয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কমিশনার হিসেবে কর্মরত। তিনি তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক প্রলয় কুমার জোয়ারদার বর্তমানে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটে  (সিটিটিসি) স্পেশাল অ্যাকশন গ্রুপের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। এ কমিটি আগামী একবছরের জন্য দায়িত্ব পালন করবে। নতুন এ কমিটির সদস্য সংখ্যা ১০১ জন।  সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের মনোনীত করবেন।

বাংলাদেশে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। অন্য দুই নির্বাচন কমিশনার ছিলেন রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আবুল কাশেম ও সিএমপি’র পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার।

/আরজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সার বিতরণে কৃষকদের জন্য নতুন কার্ড!
সার বিতরণে কৃষকদের জন্য নতুন কার্ড!
হাসপাতালে স্ত্রী ও নবজাতক, বাড়িতে মিলল স্বামীর লাশ
হাসপাতালে স্ত্রী ও নবজাতক, বাড়িতে মিলল স্বামীর লাশ
যাদের কখনও দেখিনি, তাদের জীবন নিয়ে এত আগ্রহ কেন?
যাদের কখনও দেখিনি, তাদের জীবন নিয়ে এত আগ্রহ কেন?
তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন থেকে নিত্যপণ্যে বাড়তি খরচের শঙ্কা
তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন থেকে নিত্যপণ্যে বাড়তি খরচের শঙ্কা
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন