ঢাবিতে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আরেক নেতাকে মারধরের অভিযোগ

ঢাবি প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০১৮, ০১:৩৮আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ০২:২৪

আহত ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন শুভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহিদুল্লাহ হল শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাকারিয়া বার্লিনের বিরুদ্ধে আরেক ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে চাঁনখারপুলে আল মিজান রেস্টুরেন্টের সামনে বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাব্বির হোসেন শুভকে মারধর করেন কয়েকজন। তারা শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন রিফাতের অনুসারী। পরে আরিফ এসে সাব্বিরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান।

এ বিষয়ে ভুক্তভোগী সাব্বির হোসেন শুভ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি এবং আমার বন্ধু গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় আল মিজান রেস্টুরেন্টে যায়। এ সময় রেস্টুরেন্টের প্রবেশ পথে এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখি। তখন তাকে সরে দাঁড়াতে বললে তিনি আমাদের পরে ঢুকতে বলেন। কিন্তু তার কথা না শুনে আমরা ভেতরে প্রবেশ করি। পরে তার সঙ্গে আমাদের কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর হল থেকে ২৫-৩০ জন ছাত্র এনে বার্লিন আমার ওপর অতর্কিত হামলা চালায়।’

এদিকে, এ সম্পর্কে জানতে অভিযুক্ত জাকারিয়া বার্লিনের ফোনে একাধিকবার ফোন এবং বার্তা পাঠালেও কোনও জবাব পাওয়া যায়নি।

তবে এ বিষয়ে ছাত্রলীগের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল শাখার সাধারণ সম্পাদক আরিফ হোসেন রিফাত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনাটি শুনে আমি ঘটনাস্থলে গিয়ে সাব্বিরকে হাসপাতালে নিয়ে যায়। পরে বিষয়টি মিটমাট করে দিয়েছি।’

ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। তবে ভালোভাবে তদন্ত করে অভিযুক্ত নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন:
ছাত্রলীগের সম্মেলন ৩১ মার্চ

/এসআইআর/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক