যশোর-বেনাপোল সড়কের শতবর্ষী গাছ কাটা বন্ধে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০১৮, ১৮:০৪আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ১৮:০৬

যশোর-বেনাপোল সড়কের শতবর্ষী গাছ কাটা বন্ধে আইনি নোটিশ যশোর থেকে বেনাপোলগামী সড়কটি চার লেনে উন্নীতকরণে শতবর্ষী দুই হাজারের বেশি গাছ কাটার সিদ্ধান্ত প্রত্যাহারে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
একইসঙ্গে সড়ক ও জনপথ সচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, খুলনার ডিসি ও যশোরের পুলিশ সুপারকে আগামী সাত দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
সোমবার (১৫ জানুয়ারি) রেজিস্ট্রি ডাকযোগে নোটিশটি পাঠান আইনজীবী ইশরাত হাসান। স্টেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেখ মো.মহিবুল্লাহ’র পক্ষে তিনি এই নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, সংবিধানের ১৮ (ক)-তে বলা আছে, সরকার বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করবেন। কিন্তু সড়ক সম্প্রসারণের জন্য সেখানে দুই হাজার ৩০০ গাছ কাটা পড়বে। যশোর সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এসব গাছ মুক্তিযুদ্ধের ঐতিহ্যকে এখনও বহন করছে। এসব গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে চলেছে। এছাড়া, শতবর্ষী গাছগুলো দেশের ঐতিহ্য। তাই গাছ কাটার সিদ্ধান্ত সংবিধানের সঙ্গে সাংর্ঘষিক।

নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই আইনজীবী।

প্রসঙ্গত, সড়ক সম্প্রসারণের জন্য যশোর-বেনাপোল সড়কের শতবর্ষী দুই হাজারের বেশি গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সিদ্ধান্তের পর ঐতিহ্যবাহী এসব গাছ রক্ষায় সরব হয়ে উঠেছে দেশের সচেতন মহল ও পরিবেশবাদী বিভিন্ন সংগঠন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম