যৌন হয়রানি: তদন্তের ব্যাখ্যা দিতে বুয়েটের তিন শিক্ষককে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০১৮, ১৭:৩৭আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ১৭:৩৯

সুপ্রিম কোর্ট

তিন ছাত্রীকে যৌন হয়রানি ও এক ছাত্রকে শারীরিকভাবে লাঞ্ছিত করার বিষয়ে দাখিল করা তদন্ত প্রতিবেদনের ব্যাখ্যা দিতে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তিন শিক্ষককে তলব করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী ২৪ জানুয়ারি সকাল ১০টায় তাদেরকে আদালতে হাজির থাকতে বলা হয়েছে।

ওই তিন শিক্ষক হলেন- তদন্ত কমিটির আহ্বায়ক ড. মো. কামরুল আহসান, সদস্য ড. মো. মাকসুদ হেলালী ও ড. রওশন মমতাজ।

বৃহস্পতিবার (১৮ জানয়ারি) বিচারক গোবিন্দ চন্দ্র ঠাকুর এবং এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন। পরে তিনি আদালতের আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি