ডিসেম্বর মাসের সেরা প্রতিবেদক ও এডিটর্স অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পেলেন যারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০১৮, ১৬:২০আপডেট : ১৯ জানুয়ারি ২০১৮, ১৬:৩০

ডিসেম্বর মাসের সেরা প্রতিবেদক (বাঁ থেকে গোলাম মওলা, আমানুর রহমান রনি, চৌধুরী আকবর হোসেন, রশিদ আল রুহানী, জিয়াউল হক, হুমায়ুন মাসুদ) বাংলা ট্রিবিউনে প্রকাশিত তথ্যসমৃদ্ধ ও বস্তুনিষ্ঠ প্রতিবেদনের জন্য ২০১৭ সালের ডিসেম্বর মাসের এডিটর্স অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ও সেরা প্রতিবেদকদের নাম ঘোষণা করা হয়েছে। সেরা প্রতিবেদন, ব্রেকিং রিপোর্ট, আন্তর্জাতিক প্রতিবেদক, সর্বাধিক পঠিত ও মফস্বলের সেরা প্রতিবেদন বিভাগে পুরস্কৃতদের নাম ঘোষণা করেন বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।
এসময় উপস্থিত ছিলেন বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ। বাংলা ট্রিবিউন পরিবারের পক্ষ থেকে পুরস্কৃতদের অভিনন্দন জানানো হয়।
ডিসেম্বর মাসে সেরা যারা
ডিসেম্বর মাসে পুরস্কার পেয়েছেন সাত জন। তারা হলেন— সিনিয়র রিপোর্টার গোলাম মওলা; কলকাতা প্রতিনিধি আশীষ বিশ্বাস; স্টাফ রিপোর্টার চৌধুরী আকবর হোসেন, আমানুর রহমান ও রশীদ আল রুহানী; চট্টগ্রামে বাংলা ট্রিবিউনের নিজস্ব প্রতিবেদক হুমায়ুন মাসুদ ও রাঙামাটি জেলা প্রতিনিধি জিয়াউল হক।
সেরা প্রতিবেদন বিভাগে ‘পদ্মা সেতু দৃশ্যমান হওয়ায় আমরাও খুশি: বাংলা ট্রিবিউনকে বিশ্বব্যাংক’— এ প্রতিবেদনের জন্য সিনিয়র রিপোর্টার গোলাম মওলা এবং ‘৩১ বছর পর জানা গেলো বাদীই খুনি’ প্রতিবেদনের জন্য স্টাফ রিপোর্টার আমানুর রহমান রনি সম্মিলিতভাবে নির্বাচিত হয়েছেন।
ব্রেকিং বিভাগে ‘ভোটের চেয়ে পদত্যাগী বেশি!’ প্রতিবেদনের জন্য নির্বাচিত হয়েছেন রাঙামাটি জেলা প্রতিনিধি জিয়াউল হক।
পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমে আ.লীগবিরোধী শক্তিশালী প্রচারণা চালাচ্ছে জামায়াত’ প্রতিবেদনটির জন্য আন্তর্জাতিক বিভাগে মনোনীত হয়েছেন আশীস বিশ্বাস।
মফস্বলের সেরা প্রতিবেদন বিভাগে পুরস্কার পেয়েছে চট্টগ্রামে বাংলা ট্রিবিউনের নিজস্ব প্রতিবেদক হুমায়ুন মাসুদের ‘থানার টোকেন ছাড়া সন্দ্বীপে চলে না গাড়ি!’ প্রতিবেদনটি।
অবশেষে গাছ থেকে নামলো ছাগল’ প্রতিবেদনের জন্য এডিটর্স অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছেন রশীদ আল রুহানী।
আর চৌধুরী আকবর হোসেনের ‘পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে কেন ছিলেন না ওসমানী?’ প্রতিবেদনটি সর্বাধিক পঠিত বিভাগে পুরস্কার পেয়েছে।
ভালো কাজের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে প্রতিমাসে প্রকাশিত সংবাদগুলোর মধ্য থেকে সেরা প্রতিবেদন, ব্রেকিং রিপোর্ট, সর্বাধিক পঠিত এবং মফস্বলের সেরা প্রতিবেদন বিভাগে প্রতিবেদকদের নগদ অর্থ ও প্রশংসাপত্র দিয়ে থাকে বাংলা ট্রিবিউন।

/সিএ/এমএ/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম