জাতীয়করণে বাদ পড়া বেসরকারি প্রাথমিকের শিক্ষকরা এবার রাজপথে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০১৮, ১২:৪৮আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ১২:৫৬

প্রেসক্লাবের সামনে কর্মসূচিতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

তৃতীয় ধাপে জাতীয়করণে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এবার রাজপথে নেমেছে। অনতিবিলম্বে স্কুলগুলো জাতীয়করণ করে গেজেটভুক্ত করার দাবিতে রবিবার (২১ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন কয়েকশ’ শিক্ষক।

বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. ছালেহ উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিনটি ধাপে জাতীয়করণ প্রক্রিয়া বাস্তবায়ন হবে বলে ঘোষণা দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১ জানুয়ারি ২০১৩ থেকে প্রথম ধাপ কার্যকর হয়েছে, দ্বিতীয় ধাপ ১ জুলাই ২০১৩ সাল থেকে কার্যকর হয়েছে, তৃতীয় ধাপ ১ জানুয়ারি ২০১৪ সাল থেকে কার্যকর হওয়ার কথা ছিল। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মতে প্রথম ও দ্বিতীয় ধাপের সব কার্যক্রম শেষ করে শিক্ষকদের সরকারি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। কিন্তু তৃতীয় ধাপের জাতীয়করণের জন্য প্রাথমিক বিদ্যালয়গুলোর কোনও শিক্ষকের চাকরি এখনও জাতীয়করণ হয়নি।’

আন্দোলনরত শিক্ষকরা আরও জানান, এর আগে প্রধানমন্ত্রী ২০১৩ সালের ০৯ জানুয়ারি জাতীয় প্যারেড গ্রাউন্ডে এক প্রাথমিক শিক্ষক সমাবেশে বাংলাদেশের ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন। প্রধানমন্ত্রী’র তালিকা অনুযায়ী তৃতীয় ধাপের জন্য বিদ্যালয় সংখ্যা ৯৬০টি।

প্রেসক্লাবের সামনে কর্মসূচিতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ৫৩৩টি বিদ্যালয় জাতীয়করণ করা হয়। পরবর্তীতে আরও ৩টি প্রজ্ঞাপনের মাধ্যমে অবশিষ্ট বিদ্যালয়গুলো জাতীয়করণ করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ থাকে, প্রাথমিক বিদ্যালয় অধিগ্রহণ আইন ১৯৭৪ এর ৩ (১) ধারায় প্রদত্ত ক্ষমতা বলে ১ জানুয়ারি ২০১৪ থেকে এসব বিদ্যালয় সরকারের নিয়ন্ত্রণে আনা হলো।

পরবর্তীতে ৫৩৩টি হতে ৫১৯টি প্রাথমিক বিদ্যালয়ের জন্য রাজস্বখাতে পদ সৃষ্টির জন্য ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি মুহাম্মদ হিরুজ্জামান (উপ-সচিব) স্বাক্ষরিত একটি সরকারি আদেশ (জিও) জারি করা হয়। পরবর্তীতে ২০১৭ সালের ২৩ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বিদ্যালয়-১) জনাব পুলক রঞ্জন সাহা স্বাক্ষরিত জাতীয়করণের তালিকাভুক্ত বিদ্যালয়ের খসড়া শিক্ষক গেজেট প্রকাশ করা হয়। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত শিক্ষক গেজেট প্রকাশ না হওয়ায় ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে এখনও বিনা বেতনে চাকরি করছেন এ সব বিদ্যালয়ের শিক্ষকরা।

তাই অনতিবিলম্বে চূড়ান্ত গেজেটভুক্ত করার দাবিতে সারাদেশ থেকে আসা শিক্ষকরা অবস্থান কর্মসূচি এবং প্রতীকী অনশন কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দিয়েছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি।

/এসও/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের