কাস্টমস কর্মকর্তা সেজে চেকপোস্ট বসিয়ে চাঁদাবাজি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০১৮, ১৭:৫৬আপডেট : ২৩ জানুয়ারি ২০১৮, ১৮:০১

কাফরুল

রাজধানীর কাফরুল এলাকায় কাস্টমস কর্মকর্তা সেজে গাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগে চার প্রতারককে গ্রেফতার করেছে  ডিটেকটিভ ব্র্যাঞ্চ (ডিবি)’র সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন টিম।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার ব্যক্তিরা হলো— মো. বেলায়েত হোসেন ওরফে বাবু (৫৫), আলমগীর হোসেন ওরফে জামাল (৪৫), নজরুল ইসলাম (৩৮) ও ফারুক হোসেন (২৯)। তাদের বিরুদ্ধে কাফরুল থানায় একটি মামলা হয়েছে।
সিরিয়াস ক্রাইম টিমের কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার দুপুরে কাফরুলের আনন্দ রেস্টুরেন্টের সামনে ছয় জনের একটি দল গাড়ি থামিয়ে তল্লাশি করছিল। তারা নিজেদের কাস্টমস কর্মকর্তা বলে পরিচয় দেয়। এসময় গাড়ি থেকে তারা চাঁদা তুলছিল। সংবাদ পেয়ে সিরিয়াস ক্রাইমের সদস্যরা সেখানে যান।  তারা গিয়ে দেখতে পান, চক্রটি একটি পিকআপ গাড়িতে তল্লাশি চালাচ্ছে। ডিবি’র টিম তাদের চ্যালেঞ্জ করলে দু’জন পালিয়ে যায়। বাকি চার জনকে গ্রেফতার করা হয়। তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে যে, রাজধানীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তারা এভাবে গাড়ি তল্লাশি করে অর্থ আদায় করতো। এদের মধ্যে  বেলায়েত নিজেকে কাস্টমস ম্যাজিস্ট্রেট,  আলমগীর হোসেন ও নজরুল ইসলাম নিজেদের কাস্টমস ইন্সপেক্টর এবং  ফারুক হোসেন নিজেকে কাস্টমস সিপাহি বলে পরিচয় দিতো।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে কাফরুল থানায় একটি মামলা হয়েছে বলেও জানান মাসুদুর রহমান।

আরও পড়ুন:

ঢাবি ভিসি অবরুদ্ধ

 

 

/এআরআর/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি