চাহিদা নিয়ন্ত্রণ না করতে পারলে মাদকের জোগান আসবেই: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৫৭আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:১২

নবনিযুক্ত আইজিপির সংবাদ সম্মেলন দেশে মাদকের চাহিদা যেন তৈরি না হয়, সেজন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেন, ‘দেশে মাদকের চাহিদা বন্ধ করতে না পারলে কোনও না কোনোভাবে জোগান আসবেই। তাই মাদকের চাহিদা যেন তৈরি না হয় সেজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতরের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইজিপি এসব কথা বলেন।
এর আগে, সংবাদ সম্মেলনে জঙ্গিবাদ ও মাদক নির্মূলকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন নবনিযুক্ত আইজিপি। মাদক নির্মূলে পুলিশ বদ্ধপরিকর হলেও কেন মাদক নির্মূল করা সম্ভব হচ্ছে না- এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘মাদকের চাহিদা যতক্ষণ না বন্ধ করতে পারবেন, এর জোগান আপনি বন্ধ করতে পারবেন না, নিয়ন্ত্রণ করতে পারবেন না। তাই এর (মাদকের) চাহিদা যেন তৈরি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। যারা এরই মধ্যে মাদকাসক্ত হয়ে গেছেন, তাদেরকে কীভাবে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়, সেটা নিয়ে কাজ করতে হবে।’
মাদক নির্মূল পুলিশের একার কাজ নয় উল্লেখ করে পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারী বলেন, ‘মাদক নির্মূলকে পুলিশের একক দায়িত্ব হিসেবে দেখাটা ঠিক হবে না। এর সঙ্গে বিভিন্ন সংস্থা সংশ্লিষ্ট। সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করলে তবেই মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।’

/আরজে/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম