শুধু বিটিভি, তাই টেলিভিশন সরিয়ে নিতে বলেছেন খালেদা জিয়া

চৌধুরী আকবর হোসেন
১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:০১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ২০:১৯

টেলিভিশনে শুধুমাত্র বিটিভি দেখা যাবে তাই কক্ষ থেকে টেলিভিশন সরিয়ে নিতে বলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কারা কর্তপক্ষকে খালেদা জিয়া জানিয়েছেন, তিনি বিটিভি দেখেন না। রবিবার কারা সূত্রে এসব তথ্য জানা গেছে।

পুরানো কেন্দ্রীয় কারাগার ও খালেদা জিয়া প্রসঙ্গত, ‘সাবজেল’ ঘোষণা করে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। তিনি পুরনো কেন্দ্রীয় কারাগারের ডে কেয়ার সেন্টারের দ্বিতীয় তলায় রয়েছেন।

কারা সূত্রে জানা যায়, খালেদা জিয়ায় কক্ষে একটি টেলিভিশন দিয়ে জানানো হয়েছিল, এটিতে শুধু বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দেখা যাবে। তখন খালেদা জিয়া জানিয়েছেন, তিনি বিটিভি দেখেন না। তাই কক্ষ থেকে টেলিভিশন সরিয়ে নিতে বলেছেন।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার পাঁচ বছরের জেলের রায় ঘোষণা করেন আদালত। দীর্ঘ ৩৬ বছরের রাজনৈতিক জীবনে এর আগেও একবার কারাগারে যেতে হয়েছিল খালেদা জিয়াকে। ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে গ্রেফতার করা হয়। তখন জাতীয় সংসদ ভবন এলাকার স্পিকারের বাস ভবনকে সাবজেল ঘোষণা দিয়ে সেখানে রাখা হয়েছিল তাকে। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর উচ্চ আদালতের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। 
আরও পড়ুন: কারাগারের ডে কেয়ার সেন্টারে আছেন খালেদা জিয়া


/সিএ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম