‘আইন মন্ত্রণালয় প্রভাব বিস্তার করে খালেদার রায়ের কপি দিচ্ছে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৫৯আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:০২

বিক্ষোভ ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখছেন মাহবুব উদ্দীন খোকন আইন মন্ত্রণালয় প্রভাব বিস্তার করে খালেদা জিয়ার মামলার রায়ের কপি দিচ্ছে না, এ অভিযোগ বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকনের। এ বিষয়ে প্রধান বিচারপতির হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনের সামনে ‘খালেদা জিয়াকে বেআইনি ও অন্যায়ভাবে সাজা দেওয়ার প্রতিবাদ ও তার মুক্তির দাবি’ শীর্ষক এক বিক্ষোভ ও প্রতিবাদ সভায় তিনি এদাবি জানান।
মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আইন মন্ত্রণালয় থেকে প্রভাব বিস্তার করে খালেদা জিয়ার মামলার রায়ের কপি দেওয়া হচ্ছে না। এ বিষয়ে আমরা প্রধান বিচারপতির কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘গত আট দিনেও আমরা খালেদা জিয়ার মামলার রায়ের কপি পাইনি।’ তাই খালেদা জিয়াকে মুক্তি না দেওয়া পর্যন্ত আইনজীবীরা মাঠে থাকবে বলেও তিনি জানান।
প্রতিবাদ সভা শেষে আগামী ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি তিন দিন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টসহ দেশের সব জেলা বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ ও প্রতিবাদ সভার নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।
আইনজীবী তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অংশ নেন আইনজীবী মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বদরুদ্দোজা বাদল, উম্মে কুলসুম রেখা, শামীমা সুলতানা দিপ্তী, মতিলাল ব্যাপারী, মির্জা আল মাহমুদসহ প্রমুখ।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম