চিকিৎসার জন্য চেন্নাই নেওয়া হচ্ছে ঢাবির সেই শিক্ষার্থীকে

ঢাবি প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪৩আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪৪





আহত এহসান রফিক উন্নত চিকিৎসার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এহসান রফিককে ভারতের চেন্নাই নেওয়া হচ্ছে। চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে (চক্ষু হাসপাতাল) তাকে নেওয়া হবে বলে জানিয়েছেন তার বাবা রফিকুল ইসলাম।
ইতোমধ্যে, ভারতে যাওয়ার জন্য রফিকের পাসপোর্ট বানানো হয়েছে। এখন ভিসা পেলে তিনি ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বেন।
গত ৬ ফেব্রুয়ারি সলিমুল্লাহ মুসলিম হলে ছাত্রলীগের নেতাকর্মীরা এহসানের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এ হামলায় তার একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এহসান রফিকের বাবা রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার ছেলে চোখে ঝাঁপসা দেখছে । ওর চোখের অবস্থা ভালো নয়। চিকিৎসক বলেছেন ভারতে নিতে।’
চিকিৎসার ব্যয় বহনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আমাকে চিকিৎসার ব্যয় বহনের ব্যাপারে একটি আবেদনপত্র দিতে বলেছেন। সেটি দিলে তারা চিকিৎসার ব্যয় বহন করবেন বলে জানিয়েছেন।’
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রফিকের চোখের অবস্থা যদি ভালো না হয় তাহলে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া ভালো হবে।’
উল্লেখ্য, নিজের ধার দেওয়া ক্যালকুলেটর ফেরত চাওয়ায় রফিকের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় হল প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে। এরই মধ্যে এ ঘটনার অভিযুক্তদের ছাত্রলীগ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ ৷
রফিকের বাবা জানান, সে সলিমুল্লাহ মুসলিম হলে আর থাকবে না। সুষ্ঠু হয়ে ফিরে এলে অমর একুশে হলে থাকবে।

/এসআইআর/এইচআই/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম