আব্বাসের বায়োপসি সম্পন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০১৮, ২০:২১আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ২০:২৬






বিরল রোগে আক্রান্ত আব্বাস বিরল রোগে আক্রান্ত মাদারীপুরের আব্বাস শেখের (১৩) বায়োপসি সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় তার বায়োপসি করা হয়। তবে রিপোর্ট পেতে আরও কয়েক দিন লাগবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে আব্বাসের চিকিৎসায় গঠিত সার্জিক্যাল টিমের সদস্য ডা. একেএম রুহুল আমীন বলেন, ‘আব্বাসের বায়োপসি সম্পন্ন করা হয়েছে। বায়োপসি রিপোর্ট পেতে সাধারণত তিন থেকে পাঁচ দিন লাগে। বায়োপসি ছাড়া কিছু কিছু আব্বাসের রিপোর্ট হাতে এসেছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। বায়োপসি রিপোর্ট পেলে আব্বাসের চিকিৎসার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।’
হাসপাতালটির সিইও অধ্যক্ষ অধ্যাপক ডা. এমএ আজিজ বলেন, ‘আব্বাসের শরীর থেকে যে দুর্গন্ধ বের হতো তা অনেকটা কমে গেছে। আব্বাসকে আগের থেকে একটু স্বাভাবিক মনে হচ্ছে। আমরা ধারণা করছি, ওর শরীরে ভিটামিন, আয়রন কম আছে। আমরা আব্বাসকে শুরু থেকে সুষম খাদ্য দিচ্ছি। আব্বাসের রোগ নির্ণয়ের কিছু কিছু রিপোর্ট হাতে এসেছে। তার ফলাফল নেতিবাচক। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য বায়োপসি রিপোর্টের ফল পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
গত ২১ ফেব্রুয়ারি ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে আব্বাস শেখকে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ তার চিকিৎসার খরচ বহন করছে।

 

/টিওয়াই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম