রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০১৮, ১৯:০২আপডেট : ০৫ মার্চ ২০১৮, ১৯:২০

বিদ্যুৎস্পৃষ্ট রাজধানীর যাত্রাবাড়ীতে পৃথক ঘটনায় বিদুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন মো. সাইফুল ইসলাম (২১) ও নুরু মিয়া (২৫)। ময়নাতদন্তের জন্য তাদের মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. বাবুল মিয়া এ তথ্য জানিয়েছেন।
মৃত নুরু মিয়ার সহকর্মী জাহিদ জানান, সোমবার (৫ মার্চ) উত্তর যাত্রাবাড়ীর রহমানিয়া অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে কাজ করার সময় বৈদ্যুতিক সকেটে বিদ্যুৎস্পৃষ্ট হন নুরু। উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে সকাল ৮টায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত সাইফুলের সহকর্মী মো. সবুজ জানান, যাত্রাবাড়ীর রসুলপুর এলাকায় একটি ভবনে কাজ করার সময় বৈদ্যুতিক তারে পেঁচিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সাইফুল। উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে বেলা সাড়ে ১১টায় চিকিৎসকরা তাকে মৃত বলে জানান। তিনি যাত্রাবাড়ীর ধনিয়ায় থাকতেন। বাবার নাম মোসলেম গাজী।

/এআইবি/এইচআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের