আমরা বিদেশে জ্ঞান রফতানি করবো: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০১৮, ২১:৩৭আপডেট : ০৬ মার্চ ২০১৮, ০৮:৪১



শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘উচ্চ শিক্ষার গবেষণা খাতে বরাদ্দ বাড়িয়েছে সরকার। এ জন্য আগের তুলনায় অনেক গবেষণা হচ্ছে, জ্ঞান সমৃদ্ধ হচ্ছে। ফলে খুব দ্রুতই সে জ্ঞান আমরা বিদেশে রফতানি করবো, প্রযুক্তি রফতানি করবো।’
সোমবার (৫ মার্চ) বিকালে রাজধানীর পলাশীতে ব্যানবেইস কার্যালয়ে ‘শিক্ষা খাতে উচ্চতর গবেষণা সহায়তা কর্মসূচি’ বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় মানে ডিগ্রি অর্জন নয়, সেখানে গবেষণা করা,নতুন জ্ঞান সৃষ্টি করা প্রয়োজন। আর আমাদের এখন জ্ঞান সমৃদ্ধ হচ্ছে। ফলে খুব দ্রুতই সেই জ্ঞান বিদেশে রফতানি করবো, প্রযুক্তি রফতানি করবো।’
তিনি বলেন, ‘আপনারা (গবেষকরা) গবেষণা চালিয়ে যান, আমরা পর্যাপ্ত অর্থ দিয়ে যাবো। আমাদের অর্থের সংকট নেই। গবেষণার জন্য বয়স কোনও বিষয় নয়। কেউ যদি ভালো গবেষণা করেন, তবে তাদের চাকরির পরও এ কাজে সুযোগ দেওয়া হবে।’ দেশে উন্নতমানের গবেষক সৃষ্টি করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
অনুষ্ঠান বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন, ‘শিক্ষা খাতে উচ্চতর গবেষণা সহায়তা কর্মসূচি’র সভাপতি মেসবাহ উদ্দিন আহমেদ,ব্যানবেইজের পরিচালক মো. ফসিউল্লাহ,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব আব্দুলাহ আল হাসান চৌধুরিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।


/আরএআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম