অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ঢামেক হাসপাতালে ভর্তি ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০১৮, ২২:২২আপডেট : ০৬ মার্চ ২০১৮, ২২:৫৭

অজ্ঞান পার্টি রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন দুই ব্যক্তি। আহত অবস্থায় তারা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (৬ মার্চ) বিকালে পৃথক দুই ঘটনার শিকার হয়ে তারা আহত হয়েছেন বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া।
আহত একজনের নাম আব্দুস সালাম ভুঁইয়া (৬০), অন্যজনের নাম-পরিচয় জানা যায়নি।
আব্দুস সালামের স্বজন ব্যারিস্টার নাঈম হাসান বাংলা ট্রিবিউনকে জানান, সালাম তার ব্যক্তিগত সহকারীর দায়িত্ব পালন করেন এবং তার বনানীর বাসাতেই থাকেন। মঙ্গলবার বিকাল ৩টার দিকে বিচারিক আদালতের দিকে যাওয়ার কথা ছিল সালামের। সেই অনুযায়ী তিনি বনানীর বাসা থেকে বেরও হন। পরে কাওরান বাজার এলাকা থেকে এক ব্যক্তি ফোনে নাঈম হাসানকে জানান, সালাম ভুঁইয়া অচেতন অবস্থায় পড়ে আছেন। ফোন পেয়ে সালামকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা সালামের পাকস্থলী পরিষ্কার করে মেডিসিন বিভাগে ভর্তি করেন।
নাঈম হাসান বলেন, ‘উদ্ধার করার সময় সালাম ভুঁইয়ার কাছে কিছুই পাওয়া যায়নি। তবে তার পকেটে সামান্য হালুয়া পাওয়া গেছে। ধারণা করছি, ওই হালুয়া খেয়েই সংজ্ঞা হারান সালাম। তবে তার কাছে কী পরিমাণ টাকা ছিল, তা তিনি সুস্থ না হওয়া পর্যন্ত বলতে পারছি না।’
এদিকে, মঙ্গলবার বিকালে যাত্রাবাড়ীর ইলিশ পরিবহন বাস কাউন্টারের সামনে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে বাবুল মিয়া নামে এক পথচারী বিকাল ৫টার দিকে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।
আরও পড়ুন-
দারুস সালামে ফ্ল্যাট থেকে নারীর গলা কাটা লাশ উদ্ধার
১৯ বছরেও যশোরে উদীচীর ওপর হামলার বিচার হয়নি: কামাল লোহানী

/এআইবি/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম