নারীদের পণ্য হিসেবে গণমাধ্যমে উপস্থাপনের প্রবণতা আছে: উদিসা ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০১৮, ১৭:৪৩আপডেট : ০৮ মার্চ ২০১৮, ১৭:৪৩

‘টেলিভিশনে নারী ইমেজ প্রয়োজন হয়। এর পেছনে ব্যবসা অন্যতম একটি কারণ। তাছাড়া এখন পর্যন্ত স্বীকার করি বা না করি নারীদের পণ্য হিসেবে গণমাধ্যমে উপস্থাপনের প্রবণতা আছে।’ বৃহস্পতিবার (৮ মার্চ) বিকালে বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘গণমাধ্যমের কাণ্ডারি নারী’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে বাংলা ট্রিবিউনের চিফ রিপোর্টার উদিসা ইসলাম এসব কথা বলেন।

বাংলা ট্রিবিউনের চিফ রিপোর্টার উদিসা ইসলাম টেলিভিশনে উপস্থাপনা থেকে শুরু করে সব জায়গায় নারীর প্রয়োজন হয়, আবার সাংবাদিকতায়ও সেটি করার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, ‘সেই চর্চা শুরু হয়েছে বলেও আমার মনে হয়। তবে পুরোপুরি এখনও তা সম্ভব হয়নি। ফলে পুরোপুরি দ্বিমত করার সুযোগ যেমন নেই তেমনি একমত হওয়ারও সুযোগ নেই। ফলে আসলেই নারীরা গণমাধ্যমে কাণ্ডারি পুরোপুরি হতে পারেনি।’

উদিসা ইসলাম আরও বলেন, ‘আর সম্ভব না হওয়ার পেছনের কারণগুলো যদি আমরা বের করতে পারতাম এবং কাণ্ডারি হওয়াতে সুফল আদৌ হয়েছে কিনা অথবা সুফল হয়েছে কিনা, নাকি আমরাও পুরুষতন্ত্রের গ্যাঁড়াকলে পড়ে গেছি সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে।’ 

আরও পড়ুন: নারী সাংবাদিকতায় ইতিবাচক পরিবর্তন হয়েছে: শাহনাজ মুন্নী

রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে ‘গণমাধ্যমের কাণ্ডারি নারী’ শীর্ষক বৈঠকি সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি।

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অন্যদের মধ্যে অংশ নিচ্ছেন- জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, নিউজ ২৪ চ্যানেলের চিফ নিউজ এডিটর শাহনাজ মুন্নী এবং একাত্তর টিভির কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর মিথিলা ফারজানা।
ছবি: নাসিরুল ইসলাম

/আরএআর/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম